দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৬
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পত্রিকা পরিবেশক
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২২
ডিসেম্বর ৪, ২০২২ ০ কমেন্ট 494 ভিউস

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরার আশাশুনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেনের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার প্রার্থনা করে জেলা কমা-্যান্ট বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
আনসার ও ভিডিপি ভাতাভোগি সদস্য ও সদস্যাবৃন্দের পক্ষে মোঃ আল আমিন বাদী হয়ে জেলা কমান্ড্যান্ট বরাবর এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুলিপি দিয়ে দাখিলকৃত অভিযোগ ও বাদী পক্ষ সূত্রে জানাগেছে, গত ২৪ নভেম্বর আশাশুনিতে প্রশিক্ষণার্থী বাছাই করা হয়। তখন জানান হয় ৫ ফুট ৬/৭ ইঞ্চির নিচে কোন লোক প্রশিক্ষণে যেতে পারবে না। তখন কম উচু প্রার্থীরা চলে গেলে কিছু দালালের মাধ্যমে ৫ হাজার থেকে ৭ হাজার টাকার বিনিময়ে ৫ ফুট ৪ ইঞ্চি পর্যন্ত উচ্চতা সম্পন্ন ব্যক্তিকে বাছাই করা হয়। গত ৩০ নভেম্বর শ্রীউলা ও খাজরা ইউনিয়নে মহিলা প্রশিক্ষীকার মাধ্যমে গ্রাম প্রশিক্ষণের সার্টিফিকেট দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্যকে জেলা দপ্তরে পাঠানো হয়। এছাড়া স্ব স্ব ইউনিয়নে প্রশিক্ষণ গ্রহন করাদেরকে ঐ ইউনিয়নের জন্য নির্বাচিত করার নিয়ম থাকলেও খাজরা ইউনিয়নে ২০০৮ সালের পর থেকে কোন প্রশিক্ষণ হয়নি। অথচ সাইফুদ্দিন সবুজ নামে যাকে পাঠানো হয়েছে তাকে ইউনিয়নে প্রশিক্ষণ না নেওয়ার পর ভিন্নস্থানে প্রশিক্ষণ গ্রহনের সার্টিফিকেট দিয়ে পাঠানো হয়েছে। তাছাড়া তার সনদও ভুয়া বলে তারা দাবী করেন। ফলে অস্ত্র ট্রেনিং প্রাপ্ত ছেলেরা দুর্নীতির কারনে ফিরে যেতে বাধ্য হয়েছে। টাকার কথা বলায় দলপতি কোরবান আলীকে মারপিট ও গালিগালাজ করা হয়। যাকে বাছাই করা হয়েছে তিনি ৫ ফুট ৪ ইঞ্চি, অথচ যাকে বাদ দেওয়া হয়েছে তিনি ৫ ফুট ৭ ইঞ্চি ও অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত। তারা অভিযোগ করেন, যখন জেলা কর্মকর্তা বাইরে ছিলেন, সে সুযোগে কর্মকর্তা এবং মহিলা ও পুরুষ প্রশিক্ষক ১১ ইউনিয়নে অনিয়মের মাধ্যমে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দলপতি প্রশিক্ষণে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। বাদী বলেন, গত বৃহস্পতিবার জেলা অফিস থেকে তাকে (০২৪৭৭৭৪১১৯১) ফোন করে জানানো হয় শনিবার তাকে যোগদান করতে হবে। তিনি শনিবারে যোগদান করতে গেলে জানান হয়, তোমার হবেনা আরেকজনকে নেওয়া হয়েছে। এব্যাপারে যথাযথ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগের বিষয়টি সত্য নয়, তাদের কাউকে আমি চিনিনা। ওদের সাথে সাতক্ষীরা অফিসে দেখা হয়। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
তালার ধানদিয়া ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান আটক!

রিলেটেড পোস্ট

গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

জুলাই ২৬, ২০২৬

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

জুলাই ২৬, ২০২৬

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

জুলাই ২৬, ২০২৬

ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...

জুলাই ২৬, ২০২৬

বুধহাটায় খাল পরিষ্কারে নামলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

জুলাই ২৫, ২০২৬

খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর: চেয়ারম্যান প্রার্থী...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ

জুলাই ১৯, ২০২৬

খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...

জুলাই ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting