দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৩
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির মিষ্টি দোকানের মালিক ও কর্মচারীরা সরকারি সহযোগিতা চান

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০১৯
সেপ্টেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 354 ভিউস

সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রসিদ্ধ ময়রা ও সুদক্ষ কারিগররা জীবন-জীবিকার তাগিদে দধি-মিষ্টি তৈরী করে ঐতিহ্য ধরে রেখেছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে নানা প্রতিকুলতার মধ্যেও এ পেশাকে আঁকড়ে ধরে আছেন তারা। দেশের ঐতিহ্যবাহী আশাশুনির তৈরি দধি-মিষ্টি খ্যাতি অর্জন করেছে। ভোজন বিলাসী মানুষের কাছে এ উপজেলার দধি-মিষ্টি ছাড়া রসনা অপূর্ণ থেকে যায়। ঐতিহ্যগত কারণেই ক্রেতা সাধারণের কাছে দধি-মিষ্টি লোভনীয় সামগ্রী। চাহিদার সাথে সাথে কিছু অসাধু ময়রা অধিক মুনাফার লোভে গুণগত মান খারাপ করে থাকে। তারই মধ্যে সুনামকে ধরে রাখতে মুনাফার কথা চিন্তা না করে ঐতিহ্যগতভাবে দধি-মিষ্টি তৈরী করে আসছে অনেক ব্যবসায়ী। বর্তমানে ভাল জিনিস তৈরি করা খুবই কষ্টকর। এসব কথা জানান দীর্ঘদিন যাবৎ দধি-মিষ্টি তৈরির পেশায় নিয়োজিত আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সততা মিষ্টান্ন ভান্ডারের মালিক কার্ত্তিক চন্দ্র ঘোষ।আশাশুনির ঐতিহ্যবাহী দধি, মিষ্টি ও ঘি’য়ের সুনাম এর সমান কদর রয়েছে। বহুকাল আগে থেকে দধি,মিষ্টি, ঘি’য়ের জন্য এ এলাকা বিখ্যাত। সারাদেশে আশাশুনির দধি, মিষ্টি, ঘি’য়ের যথেষ্ট চাহিদা রয়েছে। বিবাহ অনুষ্ঠান, বৌভাত, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে দধি-মিষ্টির জন্য দূর-দূরান্ত থেকে আসেন। ব্যবসায়ীরা জানান, বর্তমানে ১৫ প্রকারের মিষ্টিজাত দ্রব্য তৈরী করা হয়। বর্তমানে ১৫ প্রকারের মিষ্টান্ন দ্রব্যের মধ্যে রয়েছে দধি, চমচম, কালোজাম, শুকনো মিষ্টি, বড় রসগোল্লা, রসমালাই, ছানার সন্দেশ, ক্ষিরপুরী, মেওয়া, ছানার জিলাপী উল্লেখযোগ্য। স্থানীয় সোনাকম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও এর মালিক গৌতম ব্যানার্জী বলেন, আশাশুনির মিষ্টি অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানকার লোকজন অতিথিদের খাঁটি ও নির্ভেজাল এ মিষ্টি খাওয়াতে পারলে খুশি হন। শুধু তাই নয়, অতিথিকে বিদায়ের সময় এক প্যাকেট মিষ্টি তুলে দেন অনেকে।নিউ ঘোষ ডেয়ারির মালিক সুজন ঘোষ জানান, ঐতিহ্যবাহী এ মিষ্টির সুনাম অক্ষুণ্ন রাখতে তারা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে মিষ্টির স্বাদ বা গুণগত মান পরিবর্তন হতে পারে এমন কোনো উপকরণ মেশান না তারা। চার দিকে যখন ভেজালের ছড়াছড়ি ঠিক সেই সময়ে এসেও কোনো ধরনের ভেজালের ছোঁয়া লাগতে দেননি বলেও জানান তিনি। কারিগর শিমুল ঘোষ জানান,‘গরুর খাঁটি দুধ থেকে ছানা কেটে তৈরি করা হয় মিষ্টি। প্রতিদিন সকালে স্থানীয় গোয়ালীদের কাছ থেকে কাঁচা দুধ ক্রয় করেন। সেই দুধ জাল দিয়ে নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করা হয় ছানা। বিশুদ্ধ ছানার সাথে পরিমাণ মতো চিনিসহ প্রয়োজনীয় উপকরণের সমন্বয়ে মিষ্টির বিশেষ মিশ্রণ প্রস্তুত করা হয়। আগেই তৈরি করে রাখা ছানার মিশ্রণকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী গোলাকার আকৃতি করা হয়। এরপর গোলাকার ছানার টুকরোগুলো চিনির তৈরি সিরায় জ্বাল দেয়া হয়। মিষ্টি তৈরির পুরো প্রক্রিয়াটি কারিগরের নিজস্ব দক্ষতার বলে সম্পন্ন করেন।মিষ্টি দোকানের মালিক বিশ্বজিত বিশ্বাস জানান, সরকারী বা বেসরকারীভাবে কোন সহযোগিতা পাচ্ছেন না দধি-মিষ্টি প্রস্তুতকারীরা। চড়াদামে বাজার থেকে দুধ ক্রয় করতে হচ্ছে। তাছাড়া ঘরভাড়া, বিদ্যুৎ বিল, লাকড়ি ক্রয়, কর্মচারীদের বেতন, মাটির ভাঁড়সহ বিভিন্ন দ্রব্য ক্রয় করে বর্তমান পরিস্থিতিতে তাদের এ ব্যবসায় এখন টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। আশাশুনির ঐতিহ্যবাহী দধি, মিষ্টি, ঘি’য়ের ঐতিহ্য ধরে রাখার জন্য মিষ্টি ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ বিতরণ, দুধের পাইকারি বাজার ও ডেইরী ফার্ম স্থাপন এখন জরুরী হয়ে পরেছে। এজন্য তারা সরকারের উর্ধতন মহলের পদক্ষেপ কামনা করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার ভূমিদস্যু গোবিন্দ কর্তৃক মন্দিরের সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
আলীপুরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে পথ সভা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting