দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১০
পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির গুনাকরকাটি টু তেঁতুলিয়া সড়কে ভাঙ্গন, ভিতরে লোনা পানি ঢুকছে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৪, ২০১৯
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০ কমেন্ট 303 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি টু তেঁতুলিয়া কার্পেটিং সড়কে ভাঙ্গন শুরু হয়েছে। ওয়াপদার বাঁধ তথা কার্পেটিং সড়ক ঘোগা (ছিদ্র) হয়ে নদীর লোনা পানি ভিতরে ঢুকছে। ছিন্দ্র বন্দ না করা হলে সড়ক ও বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিরাজ করছে।
গুনাকরকাটি তথা বাহাদুরপুর গ্রাম হতে গাবতলা হয়ে তেঁতুলিয়া বাজার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর দিয়ে কার্পেটিং সড়ক নির্মান করা হয়েছে। এলাকার হাজার হাজার মানুষের যাতয়াতের কথা বিবেচনা করে সড়কটি নির্মান করা হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। ফলে সড়কটি খুবই ব্যস্ত সড়কে পরিণত হয়েছে। সড়কের বাহাদুরপুর এলাকায় মৃত নূর আলি গাজীর পুত্র ছালেক গাজীর বাড়ির কাছে সড়ক বা বাঁধের ভেতরে ঘোগা (ছিদ্র) হয়ে ২/৩টি স্থান দিয়ে প্রতিনিয়ত বেতনা নদীর লবণ পানি ভিতরে ঢুকছে। একই ভাবে সামান্য দূরে মৃত বাবুরাম পরামান্যের পুত্র মধুসুদন পরামান্যের বাড়ির কাছে ওয়াবদার বাঁধ বা সড়কের মধ্যে বড় ধরনের ঘোগা (ছিদ্র) হয়ে লবণ পানি ভিতরে ঢুকছে। ফলে সড়কের কয়েক হাত কার্পেটিং ও ইট-মাটি ধ্বসে গিয়েছে। ছিন্দ্র দিয়ে সব সময় পানি ভিতরে ঢুকছে। স্থানীয়রা মাটি, বস্তা, গাছের ডাল দিয়ে ছিদ্র (ঘোগা) আটকানোর চেষ্টা করে আসলেও রক্ষা করা সম্ভব হয়নি। গত দু’ মাস যাবৎ লবণ পানি ভিতরে ঢুকতে থাকায় বাঁধের মাটি সরে গিয়ে রাস্তায় ধ্বস নেমেছে। এভাবে চলতে থাকলে দ্রুতই পুরো সড়ক বা বাঁধ ভেঙ্গে যেতে পারে। ফলে এলাকার হাজার হাজার বিঘা জমির ধানসহ অন্য ফসল ও মাছ, ঘরবাড়ি প্লাবিত হতে পারে। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ঘটনাস্থান পরিদর্শন করেছেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ^াস দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সড়কটি এলজিইডির, তারা যাতে যথাযথ ব্যবস্থা নেয় সেজন্য এলজিইডির ইঞ্জিনিয়ারকে বলা হবে। উপজেরা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ঘের মালিককে মাটি দিয়ে ঘোগা বন্ধ করার কথা বলেছি। এখনো করেননি। এব্যাপারে আবারও ব্যবস্থা নেওয়া হবে। মাটির কাজ হয়ে গেছে রাস্তার কার্পেটিং করে দেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ আশাশুনি প্রেসক্লাব নির্বাচন
পরবর্তী পোস্ট
আশাশুনির লক্ষ্মীখোলা সরঃ প্রাথমিক বিদ্যালয় ও যাতয়াতের পথ পানিতে ভাসছে

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting