দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:০৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির আব্দুল মান্নান ও লাকি বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৮, ২০১৯
ডিসেম্বর ৮, ২০১৯ ০ কমেন্ট 392 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির আব্দুল মান্নান ও লাকি বাহিনীর হাত থেকে সম্পত্তি ও মৎস্য ঘের রক্ষার দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে মনিরুল কবির।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার দাদা মৃত নেছার উদ্দীন মোল্লা জীবিত থাকা অবস্থায় তার সমুদয় সম্পত্তি তাহার চার পুত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেন। আমার দাদার মৃত্যুর পর আমার বাবাসহ চাচারা আমার ফুফুদের অংশসহ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসছিলেন। এরপর ২০০৯ সালের ৩০শে জানুয়ারি আমার বাবা রেজাউল করিম মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর আমার চাচা মান্নান গংরা আমাকে ফাঁকি দিয়ে আমার ও আমার ফুফুদের জমি আত্মসাৎ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের মে মাসে আমার দখলীয় এওয়াজ সম্পত্তি ৫ একর ৫ শতাংশ জমির মধ্যে আমার ও ৬ ফুফুর ৩ একর ৫১ শতাংশ এবং অবশিষ্ট আমার চাচা আব্দুল মান্নানের অংশ। উক্ত অংশের পরিবর্তে আমার চাচা আব্দুল মান্নান গংরা আমার ও ৬ ফুফুর অংশের শ্রীউলা মৌজায় ২ একর ৩১ শতাংশ জমি ভোগ দখল করে। এরপরও আমার চাচা মহিষকুড় মৌজায় আমার এওয়াজ মূলে দখলীয় ৫ একর ৫ শতাংশ জমি জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা করে এবং আমাদের উপর সন্ত্রাসী বাহিনী দিয়ে একাধিকবার হামলা করে। এরই প্রেক্ষিতে আমি আদালতে মামলা করি। আদালত উক্ত জমির উপর ১৪৫ ধারা জারি করে। এর আগে আশাশুনি থানায় আমি লিখিত অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে গত ৩০/০৬/১৯ ইং তারিখে থানায় বসে উভয় পক্ষের সম্মতিতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে যার অবস্থানে থাকবে বলে সীদ্ধান্ত হয়। এছাড়া ২০২০ সালে মৌজা অনুযায়ী যে যার অংশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে বণ্টন করার সীদ্ধান্ত হয়। কিন্তু গত ১১/১১/১৯ ইং তারিখে মহিষকুড় মৌজায় আমার নিজ দখলীয় ১৫ বিঘা ৫ শতক জমির মৎস্য ঘেরে রাতের আধারে আমার চাচা আব্দুল মান্নানের নেতৃত্বে আশাশুনির লাকি বাহিনীর সন্ত্রাসীদের দিয়ে হামলা করে। এ সময় উক্ত সন্ত্রাসী বাহিনী আমাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ঘের থেকে মাছসহ নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। এরপর আমি গত ১২/১১/১৯ তারিখে আশাশুনি থানায় লিখিত আবেদন করলে পুলিশ তদন্তে যাওয়ায় আমার চাচা আমার উপর ক্ষিপ্ত হয়ে লাকি বাহিনীর দ্বারা গত ১৫/১১/১৯ইং তারিখে ভোর রাতে আবারও আমার মৎস্য ঘেরে হামলা করে মাছ লুট করলে আমি থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা আমাকে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ সময় এ.এস.আই মিলন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে থানায় গিয়ে রিপোর্ট দেয়ার আশ্বাস দেন। কিন্তু দু:খের বিষয় ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও আজ অবধি মান্নান ও লাকি বাহিনীর বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তিনি আরো বলেন, লাকি বাহিনী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় হত্যা, রগ কাটা মামলাসহ একাধিক লুট-পাট ও চাঁদাবাজির মামলা রয়েছে। তারা বর্তমানে আমাকে ও আমার পরিবারকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এমতাবস্থায় তিনি তার নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আব্দুল মান্নান ও লাকি বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক নিখিলকে জেলা যুবলীগের শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
তালা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নুরুল সভাপতি ও ঘোষ সনৎ সম্পাদক

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting