দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৯
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকৃষি সংবাদ

আশাশুনিতে সমলয়ে চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১০, ২০২৩
জানুয়ারি ১০, ২০২৩ ০ কমেন্ট 575 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী আশাশুনির কৃষকদের আগ্রহের বেড়েছে। নতুন পদ্ধতি ও কৃষি যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে চাষাবাদ এর ফলাফল দেখতে কৃষকরা এখন উদগ্রীব হয়ে রয়েছে।
কৃষি কাজে ব্যয় কমানো, সময় বাচানো, অধিক ফসল উৎপাদন ও ফসলের মান রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি মন্ত্রণালয় কাজ করে আসছে। এরই অংশ হিসাবে সমলয়ে চাষাবাদ প্রজেক্টের আওতায় আশাশুনি উপজেলার বুধহাটা ব্লকে শ্বেতপুর গ্রামে ৫০ একর জমিতে ব্লক প্রদর্শনী হাতে নেওয়া হয়েছে। এলাকার ৩২ জন চাষী ৫০ একর জমিতে হাইব্রিড এসএল ৮ এইচ জাতের বোরো ধান চাষাবাদে নিয়োজিত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে কৃষকদের প্রয়োজনীয় বীজ ধান ও সার সরবরাহ করেছে। কৃষি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে ও পরামর্শে ৪ হাজার ৫০০ ট্রে ব্যবহার করে বীজতলা করা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর বীজতলা প্রস্তুত করা হয়। ধানের চারা/পাতার বয়স এখন ২৪ দিন। বীজতলা দেখলে মনে হবে এযেন এক অপূর্ব সৌন্দর্যমন্ডিত চিত্র। পলিথিন দিয়ে ঘিরে রাখা ও উত্তম পরিচর্চার মাধ্যমে বীজতলাকে আদর্শ বীজতলায় পরিণত করা হয়েছে। ফলে ধানের চারা খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। আগামী বৃহস্পতিবার নাগাদ রোপন কাজ শুরু করা হতে পারে। এজন্য রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন আনা হয়েছে। এ মেশিনের সাহায্যে ধান পাতা রোপন করা হবে। এটিই আশাশুনিতে প্রথম মানুষের হাতের পরিবর্তে মেশিনের সাহায্যে রোপন কাজ। সকল খরচ বহণ করবে কৃষি বিভাগ। ধান চাষে প্রয়োজনীয় সার সরবরাহ ও পরিমিত ব্যবহারে কৃষি বিভাগের নজরদারি ও পরামর্শ অব্যাহত থাকবে। একই স্থানে ৫০ একর জমিতে আধুনিক ও বৈজ্ঞানিত পদ্ধতিতে ধান চাষের উদ্যোগ এলাকার কৃষকদেরকে অনুপ্রাণিত ও শিক্ষনীয় হয়ে উঠবে বলে ধারনা করা হচ্ছে। ধান চাষকে রোগ বালাই সুরক্ষা, প্রয়োজনীয় সার (রাসায়নিক/জৈব), পানি ও পরিচর্চার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। ধান কাটার সময় হলে যাতে কম খরচে, স্বল্প সময়ে ধান ঘরে তোলা যায় সেজন্য কম্বাইন হারভেষ্টার দিয়ে ফসল কাটা, মাড়াই ও ঝাড়াই করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ শ্রমিক সংকট দূর করা, উৎপাদন খরচ কমিয়ে কৃষকদেরকে লাভবান করে ধান চাষে সম্পৃক্ত করতে মেশিন দিয়ে ধান চাষে যান্ত্রিকীকরণ কাজে উদ্বুদ্ধ করা হবে। এতদিন এলাকার কৃষকরা ছবিতে ধান চাষ ও ফসল কাটা মাড়াই ঝাড়াই কাজ দেখে এসেছেন। এখন তারা স্বচক্ষে আধুনিক ও যান্ত্রিকীকরণ চাষাবাদ দেখতে সুযোগ পেয়েছে। এবং সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় কৃষকরা দিন গণনা করে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান জানান, সরকার তথা কৃষি বিভাগ কৃষি কাজকে যান্ত্রিকীকরণের মধ্যদিয়ে কৃষি ও কৃষকদেরকে সফলতার দিকে নিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমরা আশাশুনিতে এতদিন আধুনিক পদ্ধতির ব্যবহারে কাজ করে অধিক ফসল উৎপাদনে কাজ করেছি। বর্তমানে সর্বাধুনিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে কাজ করছি। আশা করি এভাবেই আশাশুনির কৃষি ও কৃষকরা সফলতার দিকে ধাবিত হবে। বিদেশ নির্ভরতা কাটিয়ে নিজেরা নিজেদের খাদ্য উদপাদনে সক্ষমতার পাশাপাশি উদ্বৃত্ত ফসল উৎপাদনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনে সক্ষম হবে। এবছর ৫০ একর জমি যান্ত্রিকীকরণের আওতায় আনা হয়েছে। আশা করি আগামী অধিকাংশ ধানের জমি এ পদ্ধতির আওতায় আনা সম্ভব হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে অসহায় বাঘ বিধবাদের মাঝে পানির ট্যাংক বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে এমপি রবি’র ক্রীড়া সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting