দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে মৎস্য ঘের নিয়ে মারপিটে আহত ৯

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২০
মার্চ ৩১, ২০২০ ০ কমেন্ট 330 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

আশাশুনিতে মৎস্য ঘের দখল নিয়ে মারপিটে ৮/৯ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ইজাহার দায়েরের প্রস্তুতি চলছিল। লিখিত অভিযোগ ও স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের ইউসুফ সরদার এবং অদুদ সরদার ও আমিনুর সরদার সম্মিলিতভাবে গজুয়াকাটি মৌজার আনুমানিক ৩ বিঘা জমির খালে মৎস্য ঘের করে আসছিল। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় চলতি বছরে উক্ত ঘেরে তারা মাছ ছাড়েনি। ইউসুফ সরদার ও তার নাতি ফজলুর রহমান জানায়, ঘেরের মধ্যে তাদের রেকর্ডীয় ৫ শতক জমি রয়েছে (যার দাগ নং ৭১৪)।

মঙ্গলবার সকালে আনার সরদারের স্ত্রী ফরিদা বেগম (৪২) উক্ত জায়গায় নেটপাটা দিয়ে ঘেরার সময় প্রতিপক্ষের রাউতাড়া গ্রামের অদুদ সরদার, আমিনুর সরদার, মুর্শিদ মোড়ল, মজিদ সরদার, আল-অমিন, কহিনুর সহ অন্যান্যরা গিয়ে উক্ত কাজে বাঁধা দেয়। কথাকাটকাটির একপর্যায়ে উক্ত ব্যক্তিরা ফরিদা বেগমকে মারপিট করতে থাকে। সে সময় সেখানে থাকা ফরিদার কন্যা তাকিয়া তার মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তারা তাকেও মারপিট করে।

এক পর্যায়ে মা-মেয়ের ডাক চিৎকারে ফরিদার পুত্র ফজলু, বোন রাশিদা, হাওয়া, চাচাতো বোন সালমা, মা নুরজাহান প্রমুখ সেখানে গেলে তাদেরকেও মারপিট করা হয়। মারপিটে গুরুতর আহত ফরিদা (৪২), রাশিদা (৪০), হাওয়া (৩০), সালমা (২৪) ও তাকিয়া (১২) কে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

অপর একটি সূত্রে জানা যায়, সেখানে তাদের মধ্যে পারস্পারিক বাদানুবাদ ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৮/৯ জন কমবেশি আহত হয়। প্রতিপক্ষের আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদার পুত্র ফজলুর রহমান বাদী হয়ে থানায় ইজাহার দায়েরের প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম বলেন, মৎস্য ঘের নিয়ে গোলযোগে উভয়পক্ষের ৮/৯ জন আহত হয়েছে এবং তাদেরকে আশাশুনি ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি। আমি এলাকায় না থাকায় তাৎক্ষনিক কোন ব্যবস্থা বা সুরাহা করা সম্ভব হয়নি। এলাকায় ফিরছি। ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এমপি রবির পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
ক্লন্তিহীন ছুটে চলা, এ যেন জীবনবাজী রেখে দেশপ্রেম

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting