
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার মধ্যাম চাপড়া খেয়াঘাট চত্বরে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও রেইন ফর লাইফ প্রজেক্টের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করে।
ব্র্যাক প্রজেক্ট অপারেশন ম্যানেজার শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, এরিয়া ম্যানেজার এনামুল হক, এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, অবঃ সেনা সদস্য রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে এলাকার নারী-পুরুষ ও ব্র্যাক কর্মকর্তা-কর্মীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

