দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:১১
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে জরিমানা করেও থামানো যাচ্ছে না জনসমাগম, কঠোর অবস্থানে প্রশাসন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৭, ২০২১
এপ্রিল ১৭, ২০২১ ০ কমেন্ট 305 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতে আশাশুনি প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও কোনো ভাবে থামানো যাচ্ছে না জনসমাগম। নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা করেও জনসমাগম থামানো যাচ্ছে না, এ যেনো কে শুনে কার কথা। করোনাভাইরাসে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেলেও জনসাধারনের মধ্যে নেই কোনো সচেতনতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব নিশ্চিত করন, লোকসমাগম না করতে, বিদেশ অথবা অন্য জেলা থেকে আগতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। কিন্তু প্রশাসনের গৃহীত ব্যবস্থা লংঘন করে উপজেলার বিভিন্ন বাজারে ভোরবেলা থেকে সকাল ৮টা, বিকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত চা স্টল গুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। আর এ চা খেতে একত্রিত সমাগত হচ্ছে  জনসাধারণ। অথচ চা স্টোল গুলো বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু সকাল হলে চোখে পড়বে বুধহাটা বাজারসহ আশ পাশের বাজারগুলোতে এসব চা স্টলে চা খাওয়ার হিড়িক। শুধু চা স্টলগুলো নই, বাজারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, মাছ বাজার, কাঁচা বাজারসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। এছাড়া, উপজেলার বিভিন্ন বাজারে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য গোল সার্কেল করে দেওয়া হলেও সেটা মানছে না কেউ। ফলে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ একেবারেই কাছাকাছি, পাশাপাশি ও মুখোমুখি অবস্থানের মাধ্যমে নিজেরাসহ এলাকার মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলানোর কাজটি করে যাচ্ছে। এসব বাজারে দূরদূরান্ত থেকে মাছ ক্রেতা-বিক্রেতা, কাঁচামালসহ নিত্য পণ্যের ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। শত শত মানুষ একসাথে একেবারেই নিকটে থেকে গাঁ ঘেষাঘেষি অবস্থায় কেনা-বেঁচা করে থাকেন। অধিকাংশ মানুষের মুখে মাস্কও থাকেনা। সরকার করোনাভাইরাসের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে সিভিল ও স্বশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করা, মুখে মাস্ক ব্যবহার করা, হাত-মুখ সাবান দিয়ে ধুয়ে খাদ্য খাওয়াসহ যে সমস্ত নির্দেশনা প্রদান করেছেন, তার অধিকাংশ নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ।

অন্যদিকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ বা কর্মের সন্ধ্যানে কেউবা বিনা প্রয়োজনে বাজার ও মোড়ে ঘোরাঘুরি করছে। প্রশাসনিক কর্মকর্তাদের দেখলেই দ্রুত অলিতে গলিতে লুকিয়ে পড়ছেন সাধারণ মানুষ। এ যেন চোর পুলিশের খেলা। অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোবাইল কোর্টের সাথে থেকে নিয়মিত উপজেলার প্রতিটি বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ  ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন। অভিযান পরিচালনা কালে সরকারি আদেশ অমান্য করায় এবং অকারনে ঘরের বাইরে ঘুরাঘুরি করায় জরিমানাও করা হচ্ছে। কিন্তু অভিযান শেষ করে চলে যাওয়ার পরপরই আগের অবস্থায় ফিরে আসতে দেখা যাচ্ছে বাজারগুলোর দৃশ্য। এমতাবস্থায়, উপজেলাবাসীর করোনা ভাইরাস থেকে রক্ষা করতে উপজেলার প্রতিটি বাজার, মোড় ও প্রধান প্রধান সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের টহল জোরদার করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাটা মানব কল্যান যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
আশাশুনির খাজরায় গভীর রাতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর

রিলেটেড পোস্ট

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

বুধহাটা কলেজিয়েট স্কুলের শিক্ষকের পরলোকগমন

জুন ৫, ২০২৬

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জাফর ইকবাল শিমুল

জুন ৫, ২০২৬

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting