আশাশুনিতে কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা কৃষি ঋণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নামজুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব জনতা ব্যাংক আশাশুনি ব্রাঞ্চের ম্যানেজার অপু রায়হান, কৃষি ব্যাংক গুনাকরকাটি ব্রাঞ্চের ম্যানেজার গোলাম মোস্তফা, রূপালী ব্যাংক বুধহাটা ব্রাঞ্চের ম্যানেজার ফিরোজ হোসেন, কৃষি ব্যাংক আশাশুনির অফিসার রাম প্রসাদ বিশ্বাস, সোনালী ব্যাংক আশাশুনির অফিসার সোনাতন বাবু দেবনাথ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, আরডিও বিশ্বজিৎ ঘোষ, পল্লী দারিদ্র বিমোচন অফিসার ফিরোজ আহমেদ, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান প্রমুখ। সভায় কৃষি ঋণ বিতরণ, মামলা আদায়ের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

spot_img

More from this stream

Recomended