আশাশুনিতে কম্বিং অপারেশনে বেহুন্দি জাল আটক

আশাশুনি প্রতিবেদক: মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে আশাশুনিতে বিশেষ কম্বিং অপারেশ-২০২১ পরিচালনা করা হয়েছে। রবিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ট্রলার যোগে অভিযান পরিচালনা করেন। এসময় নদী হতে দু’টি বেহুন্দি জাল আটক করা হয়। পরে আটককৃত জাল ছুর দিয়ে কেটে বিনষ্ট করা হয়।

spot_img

More from this stream

Recomended