দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সম্পাদকীয়

আলুর দাম পুননির্ধারণ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২০
অক্টোবর ২২, ২০২০ ০ কমেন্ট 506 ভিউস

ব্যবসায়ীদের চাপের মুখে সরকার আলুর দাম পুনর্র্নিধারণ করেছে। বাজার স্থিতিশীল রাখতে খুচরা বাজারে এক কেজি আলুর দাম ৩০ টাকায় বেঁধে দিয়ে তা কার্যকর করতে না পেরে এবার ৩৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলু ২৭ টাকা এবং পাইকারিতে ৩০ টাকা কেজি বেঁধে দিয়ে মঙ্গলবার দাম পুননির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। নতুন দর বেঁধে দিয়ে সেই দামে যাতে সব পর্যায়ে আলু বিক্রি হয় তা নিশ্চিত করতে ডেপুটি কমিশনারদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভা থেকে অনুরোধ জানানো হয়েছে। ম‚লত ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম বাড়িয়ে পুননির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। আমাদের প্রশ্ন হচ্ছে, চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে কি এ দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ায়। নাকি সুযোগ বুঝে অজুহাত খুঁজে তারা নিত্যপণ্যের দাম বাড়ায়। এবার হঠাৎ করেই আলুর দাম দ্বিগুণ হলো, এটা কি সরবরাহ সংকট নাকি ব্যবসায়ীদের কারসাজি? খুচরা বাজারে বাড়তি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। দাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের একাধিক টিম। অভিযান ও জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীরা আলু বেচাকেনা বন্ধ করে দেয়। এরপর সরকার বাধ্য হয়ে আলুর দাম পুননির্ধারণ করেছে।
দুবছর আগে ভাতের বিকল্প হিসেবে আলুর কথা এক সময় খুব ভাবা হতো। মন্ত্রীগণ তখন বলতে শোনাযেত “আপনারা ‘ভাতের পরিবর্তে আলু খান, ভাতের ওপর চাপ কমান।” খাদ্যমান ও পুষ্টিগুণের দিক থেকে আলুর কদর অনেক বেশি। আলুতে প্রচুর পরিমাণে কার্বহাইড্রেড রয়েছে। আলুর সাহায্যে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি হয়। তরকারিতে আলু একটি অপরিহার্য দ্রব্য। বেশ কয়েক বছর ধরেই দেশে সবচেয়ে সহজলভ্য যে পণ্যটি, সেই আলুর দাম বাড়তে বাড়তে প্রচলিত বজারম‚ল্যের দ্বিগুণ হয়ে গেছে। এটা সত্যি বিস্ময়কর।
সরকারি কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে, গত মৌসুমে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ৮ টাকা ৩২ পয়সা। হিমাগারে আলু সংরক্ষণ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের মুনাফার পর পণ্যটির দাম পাইকারি পর্যায়ে ২৫ এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকার বেশি হওয়া উচিত নয়। বাংলাদেশে গত মৌসুমে এক কোটি ৯ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যদিও পণ্যটির বার্ষিক চাহিদা ৭৭ লাখ টন। সেই হিসাবে ৩১ লাখ টন আলু বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত থাকার কথা। আলুর প্রচুর মজুত ও সরবরাহ থাকা সত্তে¡ও অস্বাভাবিক দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মনে রাখতে হবে, গোল আলু এমন একটি পণ্য যা সবজি হিসেবে ব্যবহৃত হয়। আবার ডালজাতীয় পণ্য হিসেবেও ব্যবহৃত হয়। এমনকি সব ধরনের মাছ, মাংস ও সবজি রান্নার ক্ষেত্রেও গোল আলু ব্যবহার হয়। ফলে সারা বছর গোল আলুর চাহিদা থাকে। কিন্তু বছরব্যাপী চাষ হয় না। যদিও ঠাকুরগাঁও এর কৃষকরা আগাম আলু চাষ শুরু করেছে। নভেম্বরের শেষে নাকি তারা আলু তুলতে পারবে। এটা ভালো খবর।
মনে রাখতে হবে উৎপাদনে বিস্ময়কর সাফল্যই কেবল নয়, আলু এখন দেশের অন্যতম অর্থকরী ফসলও। অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রা অর্জনেরও। কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্যম‚ল্য পায় তা নিশ্চিত করতে হবে সরকারকেই। পাশাপাশি আলু যেহেতু পচনশীল পণ্য তাই পর্যাপ্ত হিমাগার তৈরি করতে হবে। পাশাপাশি উচ্চম‚ল্যও নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য বাজার মনিটরিং এর বিকল্প নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ইটাগাছা মোড় থেকে ইজিবাইক চুরি
পরবর্তী পোস্ট
মথুরাপুর ও লাবসায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন (ভিডিও)

রিলেটেড পোস্ট

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খলিশাখালিতে গণপিটুনিতে নিহতের ঘটনায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের...

নভেম্বর ১৩, ২০২৪

জেলা জজ আদালতের পিপি হলেন অ্যাডঃ শেখ আব্দুস...

অক্টোবর ৩০, ২০২৪

তুমি বেরিয়ে যাও মামলা নেওয়া হবে না

অক্টোবর ১৩, ২০২৪

মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২১

উদ্যোক্তা ও পিয়ার লিডারদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

আগস্ট ২৪, ২০২১

‘ঈদ মোবারক’ সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা

জুলাই ২১, ২০২১

সদর হাসপাতালের এম্বুলেন্স চালায় হেলপার

মার্চ ৬, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting