দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার অনুরোধে জেলা পরিষদ প্রশাসক বরাবর আবেদন

কর্তৃক Satnadee Satkhira জুন ২৪, ২০২৬
জুন ২৪, ২০২৬ ০ কমেন্ট 98 ভিউস

মোমিনুর রহমান: সাতক্ষীরা-ভেটখালি মহাসড়কে আলিপুর হইতে কুলিয়া বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের জন্য অ-প্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার জন্য মোমিনুর রহমান::সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক বরাবর আবেদন করেছেন অত্র এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। আলিপুর হইতে কুলিয়া বাজার পর্যন্ত আগামী ৮ ও ৯ জুলাই মহাসড়কের দু’পাশে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করার বিজ্ঞপ্তি দিয়েছেন সড়ক বিভাগ।
বুধবার ২৪ জুন দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে যেয়ে উক্ত আবেদন পত্রটি জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব মহাদয়ের নিকট প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন ও সাধারন সম্পাদক আবু হুরাইরা, সমাজ সেবক মোজাম্মেল হোসেন (মিনু ডাক্তার) প্রমুখ। আবেদন পত্র দেওয়ার সময়ে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত ভুক্তিভোগী সাধারন জনগণের আবেদন এর কথা গুলো মনোযোগ দিয়ে শোনার পরে তিনি উক্ত এলাকায় এসে প্রত্যক্ষ ভাবে দেখে, সেই ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আশাস্ত করেন।
লিখিত আবেদন পত্র হইতে জানা যায়, সাতক্ষীরা- হইতে ভেটখালি মহাসড়কের আলিপুর হইতে কুলিয়া বাজার অংশ সড়ক উন্নয়ন কার্যক্রমকে আমরা আন্তরিক ভাবে স্বাগত জানাই। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ম্যাপ অনুযায়ী সড়কের দু’পাশে সরকারি জমিতে অবস্থিত স্থাপনা উচ্ছেদ করার আইনগত অধিকার রয়েছে।
আমাদের বিনীত বক্তব্য সড়ক উন্নয়ন কাজের জন্য যতটুকু জমি বাস্তবে প্রয়োজন, কেবল ততটুকু অংশ ব্যবহার করেই উন্নয়ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করা সম্ভব। বর্তমানে সেভাবে রাস্তার কাজও মোটামুটি এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি প্রয়োজনের অতিরিক্ত অংশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়, তবে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দোকান, পুঁজি, জীবিকা ও উপার্জনের এক মাত্র অবলম্বন হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়বেন। এতে শুধু ব্যক্তি বা পরিবার নয়,বাজার, মৎস সেড বিলিন হয়ে পুরো এলাকার গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা- বানিজ্য, বাজার ব্যবস্থাও সামাজিক স্থিতিশীলতা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে সড়কের পাশে বহু ভূমিহীন পরিবার তাদের স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা- বাবাদের নিয়ে দীর্ঘ দিন যাবৎ বসবাস করছেন। প্রয়োজনের অতিরিক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হলে এসব পরিবার মাথা গোঁজার শেষ আশ্রয় টুকুও হারাবে। বিষয়টি মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও জন স্বার্থমূলক গুরুত্ব বিবেচনা করে, সড়ক উন্নয়নের কাজের জন্য প্রয়োজনীয় অংশ ছাড়া বাকি অংশ উচ্ছেদ না করার জন্য একান্তভাবে কামনা করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার অনুরোধে জেলা পরিষদ প্রশাসক বরাবর আবেদন
পরবর্তী পোস্ট
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ উদ্বোধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting