দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৪
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজে মাদক আর জুয়ার আসর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২০
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০ কমেন্ট 308 ভিউস

আকরামুল ইসলাম : সাতক্ষীরার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রী কলেজ। যেখানে কলেজ চলাকালীন সময়েই মদক ও জুয়া খেলায় মত্ত হয়ে উঠেছে শিক্ষার্থীরা। প্রথমতলায় অধ্যক্ষের কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষে এমন কার্যক্রম চললেও কোন কিছুই জানেন না কলেজ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে মাদক আর জুয়ার সামগ্রী দেখার পর হতবাক হলেন কলেজ অধ্যক্ষ।
মঙ্গলবার বেলা ১১টায় কলেজের শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনাকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির আহম্মেদ শাহ বলেন, শিক্ষার পরিবেশ খুব সুন্দর। আমরা প্রশাসনিকভাবে নজরদারির মধ্যে রেখেছি। এখানে কোন অনিয়ম, বিশৃঙ্খলা বা খারাপ কিছু করার একদমই সুযোগ নেই। আমরা কলেজে একটা সততা সংঘ করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীদের মনিটার করা হয়। ভালোকিছু শেখানো হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় যাওয়া হয় অধ্যক্ষ কার্যালয়ের দ্বিতীয় তলায়। সেখানে গিয়ে দেখা যায়, কলেজের পাঁচ শিক্ষার্থী জুয়া খেলায় লিপ্ত। ভিতর থেকে কক্ষটি বন্ধ। পাশে পড়ে রয়েছে মাদক দ্রব্য, গাজা। সংবাদকর্মীর উপস্থিতি বুঝে কক্ষটি খুলে একে একে বের হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ওই সব ছাত্ররা দৌঁড় দিয়ে কলেজ প্রাঙ্গন থেকে পালিয়ে যায়।
বিষয়টি তাৎক্ষণিক কলেজ অধ্যক্ষ ফকির আহম্মেদ শাহকে জানানো হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। বলেন, এমন কাজের কোন সুযোগ নেই। এক পর্যায়ে বলেন, তারা বহিরাগত কেউ হতে পারে। পরবর্তীতে জুয়া ও মাদকের আড্ডার স্থল দেখার পর যেন অনেকটা বিষ্ময় প্রকাশ করেন কলেজ অধ্যক্ষসহ উপস্থিত শিক্ষকরা।
জুয়া খেলায় লিপ্তরা জানিয়েছেন তারা কলেজের শিক্ষার্থী। এমন প্রশ্ন শুনেই অধ্যক্ষ ফকির আহম্মেদ শাহ বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলেজ থেকে বহিষ্কার করা হবে। পুলিশকে খবর দেওয়া হচ্ছে। কলেজে মাদক কোনভাবেই চলতে পারে না।
জুয়া ও মাদকের আড্ডার কক্ষে গিয়ে কলেজ অধ্যক্ষসহ শিক্ষকরা গাজা ও জুয়া খেলার সামগ্রী দেখতে পান। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তাৎক্ষণিক জানান উপস্থিত অধ্যক্ষসহ শিক্ষকরা। এক পর্যায়ে কলেজের ভিতরের কোন ছবি ও ভিডিও ধারণ করতে নিষেধ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হন হারুন-অর-রশিদ কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাটকেলঘাটা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম। ছাত্রলীগের এই নেতাকে বলতে শোনা যায়, কলেজে এ রকম চলবে। ছেলেরা একটু তাস খেলে এ আর এমনকি।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আজই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ কোনভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শেষ হলো কৃষি মেলা, মানুষের চোখ ছিল ইয়ারব হোসেনের কৃষি যাদুঘরে
পরবর্তী পোস্ট
তালায় সড়ক দূর্ঘটনা রোধে ছাত্রকল্যাণ পরিষদের পথ সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting