দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৩
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

আতরজান কলেজে অধ্যক্ষ পদে জামায়াত নেতাকে নিয়োগের পায়তারা

কর্তৃক kobirubel.satnadee মে ২২, ২০২১
মে ২২, ২০২১ ০ কমেন্ট 318 ভিউস

জামিনুর রহমান, শ্যামনগর: শ্যামনগরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে নিয়োগে লকডাউনের মধ্যে বিজ্ঞ আদালতে আপিল মামলা উপেক্ষা করে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নাশকতার মামলার আসামী চিহ্নিত  জামায়াতের হেভিওয়েট নেতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ব্যক্তি অত্র কলেজের উপাধ্যক্ষ আমীর হোসেনকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশেক-ই-এলাহী অবসরে গেলে অধ্যক্ষ পদটি শূন্য হওয়ায় বেসরকারী কলেজের অধ্যক্ষ নিয়োগের সকল বিধিবিধান অনুসরণ করে কলেজের গভর্নিং বডি এ কে এম মিজানুর রহমান কে নিয়োগ প্রদানের সুপারিশ করেন। অধ্যক্ষ নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আবেদন করা হয়। কলেজ কর্তৃপক্ষ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৬৩৪৪/২০১৬নং রীট পিটিশন করেন। রীট পিটিশনটি প্রত্যাহার হওয়ায় এ কে এম মিজানুর রহমানের অধ্যক্ষ পদে নিয়োগ বহাল দাবী করেন। অথচ অধ্যক্ষ পদটি শূন্য দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় বিরুদ্ধে বিজ্ঞ শ্যামনগর সহকারী জজ আদালত সাতক্ষীরা দপ্তরে প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য বজলুর রশিদ বাদী হয়ে দেং-১৫৩/২০২০নং মামলা করেন। মামলার রায়ে বাদীপক্ষ বজলুর রশিদের অনুকূলে না হওয়ায় পুনরায় বিজ্ঞ জেলা জজ আদালত সাতক্ষীরা মিস্ আপীল ০৪/২০২১নং মামলা করেন। বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে পরবর্তী ধায্য তারিখে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন । অথচ নোটিশটি অদৃশ্য কারণে গোপন রেখে বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। আপীল কেসটির পরবর্তী ধার্যকৃত দিন থাকা ও নিয়োগ না দেওেয়ার জন্য উকিল নোটিশ পাঠানোর  স্বত্বেও  অধ্যক্ষ পদটিতে বিভিন্ন কৌশলে আজ ২৮ মে  ২০২১ শুক্রবার অতি কৌশলে ছুটির দিন নিয়োগ বোর্ড বসিয়ে নিয়োগের অপচেষ্টা করা হচ্ছে। কলেজের উপাধ্যক্ষ আমীর হোসেনের বিরুদ্ধে সরাসরি  জামায়াতের সক্রিয় সদস্য ও অংশ গ্রহনের সম্পৃক্ততা থাকা সত্ত্বেও তাকে অধ্যক্ষ পদে নিয়োগ দিতে এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায়। পূর্ব পরিকল্পিত ভাবে জামায়াত নেতা আমীর হোসেন কে অবৈধভাবে নিয়োগ দিতে অপচেষ্টা করা হচ্ছে মর্মে একাধিক ব্যক্তিরা জানিয়েছেন। ২০১৩ সালে শ্যামনগর থানার এস.আই আকরাম হোসেন বাদী হয়ে এই জামাতের হেভিওয়েট  নেতা আমির হোসেন এর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। সেই মামলা নং ০৬। অধ্যক্ষ এ.কে.এম মিজানুর রহমান বিদেশে অবস্থান করায় মহামারী করোনার কারণে দেশে ফেরৎ আসতে পারছেন না। আতরজান কলেজের গভনিং বডির সভাপতি এস এম আফজালুল  হক মিজানুর রহমানের অনুপস্থিতি দেখিয়ে বিভিন্ন অপকৌশলে উপাধ্যক্ষ জামাত নেতা আমীর হোসেন কে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক মোশারফ হোসেন। গভনিং বড়ির সভাপতি আফজালুল হক জানান, নিয়োগ বোর্ডের ডিজি মহোদয়ের প্রতিনিধি বা নিয়োগ বোর্ডে আপিল মামলার বিষয়টি জেনে তারাই নিয়োগ পরীক্ষা সম্পন্ন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন। উপাধ্যক্ষ আমীর হোসেন জানান, আমি আগে জামায়াতের একজন সক্রিয় সদস্য ছিলাম এখন আর জামায়াত করিনা।আমি পত্রিকার বিজ্ঞপ্তি দেখে অধ্যক্ষ পদে আবেদন করেছি। এ ব্যাপারে বিজ্ঞ আদালতের নোটিশের প্রেক্ষিতে এবং আপিল মামলা নং ০৪/২০২১ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধ্যক্ষ পদে পুনরায় নিয়োগ ও মুক্তিযোদ্ধাদের বিপক্ষের শক্তি নাশকতা মামলার আসামি জামায়াত নেতা আমির হোসেন কে নিয়োগ না দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সহ  যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে  অত্র এলাকার মুক্তিযুদ্ধাদের স্বপক্ষের ব্যক্তি ও সুধী  সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাভার সরকারী খালে বাঁধ দেয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক আটক

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting