দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫০
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আঞ্চলিক জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২৩
সেপ্টেম্বর ৮, ২০২৩ ০ কমেন্ট 360 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন-২০২৩ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজধানীর হোটেল শেরাটনে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, দ্য আর্থ সোসাইটি, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও ক্লাইমেট পার্লামেন্ট যৌথভাবে আয়োজন বিশ্বে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজনে ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, করপোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা যোগ দিয়েছেন। প্রথম দিনের তিনটি সেশনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। পরবর্তী সেশনে আলোচনা করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩-এর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারপারসন ও সংসদ সদস্য তানভির শাকিল জয় ও আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন-২০২৩ এর সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবের হোসেন চৌধুরী এমপি, ড. সঞ্জয় জৈওশাল এমপি, ড. কাজী খলিকুজজামান আহমদ, ভারতের ক্লাইমেট পার্লামেন্টের সদস্য ও সংসদ সদস্য মিস আগাথা সাংগমা, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর মিস হাসিনা জাহান, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক অধ্যাপক সালিমুল হক প্রমুখ। সম্মেলনে ৪টি থিমেটিক সেগমেন্ট ও ১৯টি সেশনে আলোচক (প্যানেলিস্ট) হিসেবে অংশগ্রহণ করবেন ১২০ জন বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও দেশ ও দেশের বাইরের প্রায় ৬০০ জন প্রতিনিধি সরাসরি অংশ নিচ্ছেন এই সম্মেলনে। প্রথম দিনের সেশনে জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের জন্য টেকসই পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় শাসনকে শক্তিশালী করা ও টেকসই উন্নয়নের জন্য জলবায়ু প্রভাব, ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতি এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনসহ কয়েকটি বিষয় নিয়ে প্যানেলিস্টরা আলোচনা করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার কুটিঘাটায় জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুুতি সভা
পরবর্তী পোস্ট
খুলনা ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ আকরাম হোসেনের ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...

মে ২০, ২০২৬

সব পক্ষকে সঙ্গে নিয়েই সরকার গণমাধ্যমের সংস্কারকাজ করতে...

মে ২০, ২০২৬

একটি শিশুর অসমাপ্ত সকাল, একটি সমাজের নীরব ব্যর্থতা

মে ২০, ২০২৬

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting