দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৫
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়া

খুলনা ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ আকরাম হোসেনের ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২৩
সেপ্টেম্বর ৮, ২০২৩ ০ কমেন্ট 389 ভিউস

শেখ এনামুল বাসার টিটো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ আকরাম হোসেনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ডুমুরিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী প্রস্তুতি ও কর্মকান্ড তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বিগত নির্বাচনেও আমি মনোনয়ন চেয়েছিলাম। সেই থেকে আমি এই জনপদে গণ মানুষের সঙ্গে আছি। এরই মধ্যে আমারই নামকরণ করে বীরমুক্তিযোদ্ধা শখ আকরাম হোসেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। ১৫ আগষ্ট ও জাতীয় শোকের মাসে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনীর উদ্দেশ্যে ৫ শতাধিক অসহায় ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলমান আছে। একই সাথে ডুমুরিয়া-ফুলতলার দু’শতাধিক মসজিদ ও মন্দির উন্নয়নে আর্থিক অনুদান প্রদান কাজ চলছে। এছাড়া এই প্রতিষ্টানের পক্ষ থেকে নানামুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে। তারমধ্যে ডুমুরিয়া-ফুলতলা উপজেলায় দু’টি বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, প্রতিটি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে টিসিবি’র ন্যায় চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হবে। সন্মেলনের শেষ পর্যায়ে তিনি তার ইমেজ তুলে ধরে বলেন- আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ৭১ সালে আমার বাবাসহ আমাদের পরিবারের চারজন শহীদ হন। চাচা মরহুম শেখ সিরাজ উদ্দিন বঙ্গবন্ধু’র সহচর ছিলেন। যার সুবাদে তিনি ফুলাতলা উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আটরা ইউনিয়নের চার চার বার চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই শেখ মনিরুল ইসলাম বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান। ব্যক্তিগত ভাবে কলেজ ছাত্রলীগের সুত্র ধরেই আমার রাজনীতি শুরু। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আ.লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পদে নেতৃত্বে দিয়েছি এবং বর্তমানে আমি ফুলতলা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এরই মধ্যে আমি দু’উপজেলায় ব্যাপক গণ সংযোগ অব্যাহত রেখেছি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। এছাড়া আমার সরকারের নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। আশা করি, আমি নমিনেশন পেলে এবং বিজয়ী হলে এই জনপদে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সংবাদ সন্মেলনে তার সঙ্গে ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন, দামোদইউপি চেয়ারম্যান শরীফ মহাম্মদ ভুঁইয়া শিপলু, রঘুনাথপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, ফুলতলা উপজেলা আ.লীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, ফুলতলা বঙ্গবন্ধু সৈনিক লীগের খুরশিদ মোড়ল, ডুমুরিয়া উপজেলা আ.লীগের শেখ রবিউল ইসলাম ও আছফর হোসেন জোয়াদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক এম এম হুমায়ুন কবির, মাসুদ রানা নান্টু, ভান্ডারপাড়া ইউনিয়ন আ.লীগের আকরাম হোসেন, খর্ণিয়া ইউনিয়ন আ.লীগের নারায়ণ মল্লিক, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফুলতলা উপজেলা যুবলীগ নেতা ইনামুল মোল্ল্যা, জাকির হোসেন মিলকান, সেচ্ছাসেবক লীগের সোহাগ খান, যুবলীগের ডালিম শাহ, ছাত্রলীগের রাসেল সরদার, এলাহি সরদার প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আঞ্চলিক জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
পরবর্তী পোস্ট
স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরা’র মাসিক মিটিং সম্পন্ন

রিলেটেড পোস্ট

ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা 

মে ৩১, ২০২৫

২৫ লক্ষ টাকার ফেব্রিকস লুটের ঘটনায় সাতক্ষীরা স্বেচ্ছাসেবকদলের...

এপ্রিল ১২, ২০২৫

ধুলিহরে নতুন বউ ফেরত ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চুর...

জানুয়ারি ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা

জানুয়ারি ২১, ২০২৫

জেলা জেএসডির শোক

জানুয়ারি ২০, ২০২৫

সাতক্ষীরা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ক্যামেরাম্যানদের উপর হামলা

জানুয়ারি ৭, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন

জানুয়ারি ৫, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting