অসহায় মমিনুলকে ভ্যান উপহার দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: মমিনুল ইসলাম নামে এক অসহায় ব্যক্তিকে ভ্যান দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কালিগঞ্জ মোহাম্মদ হুমায়ুন কবির। মমিনুল কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের শেখ আনসার আলীর পুত্র। তিনি পেশায় দিন মজুর। করোনা পরবর্তী সময়ে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন মমিনুল। বর্তমানে তার নিয়মিত রোজগারের উপায় না থাকায় অতি কষ্টে জীবন কাটাচ্ছেন মোমিনুল ও তার পরিবার। তাই নিরুপায় হয়ে বিভাগীয় কমিশনারের গণশুনানিতে উপস্থিত হয়ে সাহায্যের আবেদন করলে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে নগদ ছয় হাজার টাকা প্রদান করেন। স্থায়ী আয়ের পথ গড়তে পায়ে চালিত ভ্যান পাইবার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন মমিনুল ও তার পিতা। তার আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে তাকে একটি নতুন পায়ে চালিত ভ্যান উপহার দিয়েছেন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
ভ্যান পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে জেলা প্রশাসন, সাতক্ষীরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মমিনুল।
বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর পক্ষে মমিনুল ও তার পিতার নিকট ভ্যানগাড়িটি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর বাপ্পী দত্ত রনি, জেলা নাজির মোঃ খাজা শাহাবুদ্দিন সহ আরও অনেকে।

spot_img

More from this stream

Recomended