দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪০
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

৭ বস্তা ভিজিডি’র চাল জব্দ

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২৩
জুন ১৩, ২০২৩ ০ কমেন্ট 307 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ভিজিডির সাত বস্তা চাল ইউনিয়ন পরিষদের গুদাম থেকে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ জব্দকৃত ভ্যানসহ চাল ও ভ্যান চালক কে থানায় নেওয়া হলেও এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ভিজিডির সংরক্ষিত জায়গা থেকে পাচার করা না হলে এ চাল আসল কোথার থেকে? কাহারও না কাহারও হাত নিশ্চিত আছে। কে কে জড়িত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি? এ নিয়ে এলাকায় চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। উপজেলার রাড়ুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভিজিডির ৬২০ বস্তা চাল পরিষদের গুদামে সংরক্ষিত আছে। যা ৩১০ ব্যক্তি দুই মাসে ২ বস্তা করে চাল পাবেন। মঙ্গলবার থেকে এ চাল দেওয়া কথা। চাল পাচারের কথা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ইউপি সদস্য সাইফুল জানান, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’ স্থানীয় দু’জন জনপ্রতিনিধির চাল না হলে এচাল আসলো কোথার থেকে? বা যাচ্ছিল কোথায়? এভাবে পাচার হতে থাকলে প্রধানমন্ত্রীর উপহার গরীব অসহায়দের মাঝে আদৌ পৌঁছাবে না। তারা হবে বঞ্চিত। আর অপরাধীরা বার বার এধরনের নেক্কার জনক কাজ করতে থাকবে বলে জানান সুধীজনেরা। স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম গোলদার জানান, আমি নিজেই রোববার সকাল ৬ টায় ভ্যানসহ ৭ বস্তায় ২১০ কেজি চাল রাড়ুলি আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটের পাশে রাস্তার ওপর থেকে জব্দ করি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মালিক বিহীন আমরা জব্দ করেছি। সরকারি দপ্তর থেকে এজহার বা কোন বিষয় নিয়ে আসে নাই। গরিব ভ্যান চালক কে আপাতত মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, চাল পাচারের সংবাদ পাওয়া মাত্রই নির্দেশনা মোতাবেক পুলিশ চাল জব্দ করেছে। চালের তথ্য অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সামনে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
আশাশুনি থেকে হারিয়ে যাচ্ছে আটং

রিলেটেড পোস্ট

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...

জুন ১৩, ২০২৬

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

জুন ১০, ২০২৬

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...

জুন ১০, ২০২৬

পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...

মে ১৯, ২০২৬

পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...

মে ১৯, ২০২৬

পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন...

মে ১১, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting