দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪২
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

‘৪০০ রান হলেও সাকিব ও আমি জেতার চেষ্টা করতাম’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 402 ভিউস

স্পোর্টস ডেস্ক:

স্যাম কুরানকে এবারের আইপিএলে ১৮.৫০ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। যা আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক। কেন তাকে এতোটা অর্থ দিয়ে কিনেছে পাঞ্জাব তার প্রমাণ পাওয়া গেল মিরপুরের ২২ গজে।

ইংল্যান্ডের ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন কুরান। পরবর্তীতে বল হাতে ২ ওভারে তার শিকার ৩ উইকেট। পরবর্তীতে লেজের দিকে নেন আরো এক উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলতে বড় ভূমিকা রেখেছেন এ ক্রিকেটার।

তবে ওপেনার জেসন রয়ের অসাধারণ ইনিংসেই ম্যচটা নিজেদের করে নেয় ইংল্যান্ড। তার ১৩২ রানের ঝকঝকে ইনিংসে ইংল্যান্ড ৩২৬ রানের বিশাল পুঁজি পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানে শেষ বাংলাদেশের ইনিংস। ম্যাচ হেরে যায় ১৩২ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানে ৩ উইকেট হারানোর পর তামিম ও সাকিব প্রতিরোধ গড়ে তোলেন। ১১১ বলে করেন ৭৯ রান। কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। মূলত ধীর গতির ব্যাটিংয়ের াকরণেই ম্যাচ থেকে দূরে সরে যেতে থাকে বাংলাদেশ। তবে তামিম ধীর গতির ব্যাটিংকে ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন না।

‘১২-১৫ বছর আগে যদি আমরা এই পরিস্থিতিতে থাকতাম তাহলে হতো কি, আমরা একটা সম্মানজনক স্কোরের কথা চিন্তা করতাম। যখন ৩-৪টা উইকেট পড়ে গেছে। সাকিব ও আমি যখন ব্যাটিং করছিলাম জেতার জন্যই চিন্তা করছিলাম। কারণ আপনাকে আবার ইনিংস গড়ে তুলতে হবে। যখন ৩ উইকেট পড়ে যাবে আপনাকে একটু সময় নিতে হবে। আমরা চাচ্ছিলাম যে, যতটুকু আমরা আগাতে পারি। আগেই যদি হার মেনে নিতাম তাহলে খেলাটা হতো অন্যরকম। অমি মনে করি না আমরা ওই পর্যায়ে আছি। ওরা চারশ রান করলেও আমি ও সাকিব চেষ্টা করতাম। আমরা পারি না পারি, সেটা ভিন্ন কিছু। আমি মনে করি আমি ও সাকিব যখন ব্যাটিং করেছি দুজন চেষ্টা করেছি। কিন্তু ওই ৩০-৩৫ বা ৫০ রানে এই ধরণের লক্ষ্য তাড়া করা যাবে না।’

তামিম নিজেদের জুটির কথা বারবার বললেও ম্যাচে সেই চিত্র অবশ্য ছিল না। সাকিব সুযোগ সৃষ্টি করে দ্রুত রান তোলার আগ্রহ দেখালেও তামিমের মধ্যে লড়াইয়ের কোনো তাড়নাই ছিল না। ধীর গতির ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের আরও সুযোগ তৈরি করে দিচ্ছিলেন। তাতে চাপ বাড়ছিল সাকিবের ওপর। প্রথম ৩৩ বলে ২৪ রান করা তামিম পরের ১১ রান করেন ৩২ বলে। খোলস থেকে বেরিয়ে আসতে মঈন আলীর বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা উড়াতে চেয়েছিলেন। কিন্তু লং অফে আটকে যান ভিঞ্চের হাতে। সাকিব আরেকপ্রান্তে লড়াই চালিয়ে ফিফটি তুলে নিলেও তার ব্যাট বেশিদূর যায়নি। ৬৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৮ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

ব্যাটিংয়ে আরো আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন,‘যখন প্রথম ওভারে দুই উইকেট হারাবেন এবং তৃতীয়টা (উইকেট) তৃতীয় ওভারে, তখন আপনি যে বিপর্যয়ে পড়বেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে আপনাকে সময় দিতে হবে। পুনরায় লড়াই শুরু করতে হবে। যেটা সাকিব ও আমি চেষ্টা করেছিলাম। ৩২৬ রান তাড়া করতে গেলে কাউকে না কাউকে কোনো না কোনো সময় সুযোগ নিতেই হতো। আমি যখন সেই সুযোগটি নিতে যাই, দূর্ভাগ্যজনকভাবে সেটা কাজে লাগেনি। কিন্তু ২ ওভারে ৩ উইকেট হারানোর পর ৩২৬ রান তাড়া করে জেতা কঠিন।’

উইকেটে থিতু হওয়ার পর ব্যাটসম্যাদের থেকে বড় রান না আসায় চিন্তিত তামিম। দুই ওয়ানডেতেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দেখিয়েছে কিভাবে ইনিংস বড় করতে হয়। মালান প্রথম ওয়ানডেতে ১১৪ রান করে দলকে জিতিয়েছিলেন। রয় আজ ১৩২ রান করেছেন। বাটলারের ব্যাট থেকে আসে ৭৬ রান। যারাই উইকেটে থিতু হয়েছেন ইনিংস লম্বা করেছেন। তাতে দলের কাজ সহজ হয়েছে বলে মনে করছেন তামিম।

‘আমি যে জিনিসটা নিয়ে বেশি উদ্বিগ্ন তা হলো, তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারেন। সেটা খেলার অংশ। কিন্তু আপনি যদি থিতু হয়ে যান ৩০-৪০ এর ঘরে পৌঁছান আপনাকে সেটা বড় করতে হবে। যে জিনিসটা শেষ দুই ম্যাচে ওরা করেছে। আজ একজন ১৩০ করেছে। কাল একজন অপরাজিত ১২০ এর মতো করেছে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের ল্যাকিংস আছে। আপনি দ্রুত আউট হয়ে যেতে পারেন। কিন্তু সেট হয়ে গেলে সেটাকে বড় করতে হবে। তারা করতে পেরেছে। আমরা পারিনি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পঞ্চগড়ে মুসল্লি-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন
পরবর্তী পোস্ট
আশাশুনির প্রতাপনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের চেষ্টায় হামলায় আহত-৯

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting