দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৫
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

১০ জানুয়ারি ক্ষণগণনা শুরু: মুজিব বর্ষে উৎসবে মাতবে সাতক্ষীরা, ব্যাপক প্রস্তুতি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২০
জানুয়ারি ৮, ২০২০ ০ কমেন্ট 297 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: ১০ জানুয়ারি শুরু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষের ক্ষণগণনা। জাকজমকপূর্ণ আয়োজনে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সভায় জানানো হয়, সাতক্ষীরায় মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে ১০ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং, দুপুর আড়াইটায় ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাত হাজার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মুজিব র‌্যালি, দুপুর ০২টা ৪৫ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দুপুর ০২টা ৫০ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত কণ্ঠে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, এরপর বিজয়ফুল প্রদর্শনী, বেলা ৩টা থেকে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সকল কর্মসূচি বড়পর্দায় সরাসরি সম্প্রচার, উদ্বোধনী অনুষ্ঠানের পর একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে শহরের ৭টি গুরুত্বপূর্ণ স্থানে একই ডিজাইনে সুদৃশ্য মুজিব তোরণ নির্মাণ, সন্ধ্যায় পৌরদীঘির চতুর্দিকে প্রদীপ প্রজ্জলন এবং পৌরদীঘির মাঝ বরাবর বঙ্গবন্ধুর ভাষণের প্রতিকৃতি লাইটিং-এর মাধ্যমে প্রদর্শন করা হবে।
সভায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান চলাকালীন ও র‌্যালি প্রদক্ষিণকালীন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শহরের অভ্যন্তরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকিং ব্যবস্থা নিশ্চিতকরণ, শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্থাপিত ক্ষণগণনা যন্ত্র এর নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষণগণনার উদ্বোধনী কার্যক্রমে সরকারি-বেসরকারি সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিতকরণ, শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সুন্দর ও মনোরম পরিবেশে ক্ষণগণনা কার্যক্রম আয়োজনে করতে স্টেজ, প্যান্ডেল ও গেট নির্মাণ, ছোট পতাকা দিয়ে ও লাইটিং করে সজ্জিতকরণ এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত ও সরবরাহের ব্যবস্থা করা, ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অস্থায়ী মেডিকেল টিম রাখার প্রস্তুত রাখা, সকল উপজেলায় নিজস্ব ব্যবস্থাপনায় ক্ষণগণনাযন্ত্র স্থাপন এবং নির্দিষ্ট দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, বিভাগীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের মাধ্যমে ক্ষণগণনা অনুষ্ঠান ও মুজিববর্ষের সকল কর্মসূচি সর্বত্র প্রচারের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মুজিব বর্ষে উৎসবে মাতবে সাতক্ষীরা। সাতক্ষীরাকে গড়ে তোলা হবে পরিষ্কার পরিচ্ছন্ন নান্দনিক জেলা হিসেবে। একই সাথে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেওয়া হবে প্রশিক্ষণ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি দল মত নির্বিশেষে সকলের প্রতি মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ইয়াবা ও ওয়ারেন্টের ৭ আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
সৈয়দ দিদার বখ্তকে কলারোয়া জাতীয় পার্টি নেতৃবৃন্দের অভিনন্দন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting