দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৯
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা প্রেসক্লাবে নুর ইসলাম সভাপতি ও মোজাফফর সম্পাদক নির্বাচিত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২২, ২০২০
জানুয়ারি ২২, ২০২০ ০ কমেন্ট 313 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২০ তারিখ বুধবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদিত হয়েছে। একই সাথে বিগত কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনও বাতিল করা হয়েছে।
নবনিবাচিত নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্্ফর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব।

নির্বাহী সদস্যবৃন্দ হলেন যথাক্রমে দৈনিক জনতার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিুবর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন।

পরে নির্বাহী কমিটির রুমে সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম।
সাধারণ সম্পাদক মোজফফর রহমানের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের আবেদন যাচাই-বাছাই কওে ১৯ জনকে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সদস্যপদ প্রাপ্তরা হলেন যথাক্রমে, দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক ডা. এটিএম উজ্জল, বার্তা সম্পাদক এম রফিক, চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, জাহাঙ্গীর আলম কবীর, মাছুদুর জামান সুমন, দৈনিক সুপ্রভাতের সম্পাাদক এ কে এম আনিছুর রহমান, মোঃ শাহ আলম, খালিদ হাসান, সাপ্তাহিক ইচ্ছে নদীর সম্পাদক মকসুমুল হাকিম, দৈনিক শেয়ার বিজ এর জেলা প্রতিনিধি ফারুক রহমান, দৈনিক আমার একুশের জেলা প্রতিনিধি আবদুল আলিম, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মহিদার রহমান, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তাজমিনুর রহমান টুটুল, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজসহ উল্লোখিত ১৯ জন সাংবাদিককে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ প্রদান করা হয়। একই সাথে দৈনিক সাতনদীর মোঃ হাবিবুর রহমান বাবু, রেজাউল করিম মিঠু, ফেরদৌস আহমেদ, মাহফুজুর রহমানকে সহযোগি সদস্য পদ প্রদান করা হয়।

এই সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কাউনডাউন
ঘড়ি স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবের সামগ্রিক উন্নয়ন, বার্ষিক বনভোজনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার শুরুতে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে খাদ্যে চেতনানাশক মিশিয়ে মালামাল লুট
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবে নতুন সদস্য পদ পেলেন যারা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting