দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:০৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলার সেরা করদাতা হলেন আলফা’র পুত্র আশিক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০১৯
নভেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 386 ভিউস

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগের ১০ জেলা ও খুলনা সিটি কর্পোরেশন নিয়ে গঠিত খুলনা কর অঞ্চলের সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আবারও সাতক্ষীরা জেলার সেরা করদাতা হলেন করবাহাদুর পরিবারের সদস্য ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের পরপর তিনবারের সেরা করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা’র ছোট ছেলে মো. আশিকুর রহমান আশিক। মো. আশিকুর রহমান আশিক ২০১৮ সালেও সাতক্ষীরা জেলার সেরা করদাতার পুরস্কার পেয়েছিলেন এবং ২০১৭ সালে তার বড় ভাই মো. আজহারুল ইসলাম সেরা করদাতার পুরস্কার পেয়েছিলেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খুলনা সিটি ইন হোটেলে তাদের সম্মাননা প্রদান করা হয়। ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারী এই চার শ্রেণিতে সম্মানান প্রদান করা হয়। খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সময়মতো ও সঠিক নিয়মে কর প্রদানের কোন বিকল্প নেই। ১৬ কোটি মানুষের দেশে কেবল ২৫ লাখ মানুষের কর দেওয়ার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। সময়মতো কর দিলে দেশের উন্নয়নও সঠিক সময়ে হবে। দেশের জাতীয় বাজেটের ৯০ শতাংশের যোগান দেয় দেশের মানুষ। দেশের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের স্বার্থে ও আগামী প্রজন্মের কথা ভেবে কর দিলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. আব্দুল মান্নান শিকদার, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মোস্তবা আলী, খুলনা কর অপীল অঞ্চলের কমিশনার মো. রফিকুল ইসলাম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার অঞ্জন কুমার সাহা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলে দুই হাজার চারশত কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থ বছরে কর আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই হাজার আটশত ৪০ কোটি টাকার বিপরীতে প্রথম প্রান্তিকে ছয়শত ২৯ কোটি টাকা আদায় করা হয়েছে। যা প্রথম চার মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। ২৪ হাজার নতুন করদাতা সনাক্তকরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩৪ হাজারে বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন গ্রহণ করেছেন। এ নিয়ে খুলনা কর অঞ্চলের মোট টিআইএন ধারীর সংখ্যা দাঁড়ালো প্রায় তিন লাখ ৬৫ হাজার। অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে। আবারও সাতক্ষীরা জেলার সেরা করদাতার পুরস্কার পাওয়ায় করবাহাদুর পরিবারের সদস্য তিনবারের সেরা করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা’র ছোট ছেলে মো. আশিকুর রহমান আশিক সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের ফুল ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির থানার এএসআই মোকাদ্দেস ও ভুমিদস্যু হাসেম ঢালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে নির্মমভাবে নিহত মনিরার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting