দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৩
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির থানার এএসআই মোকাদ্দেস ও ভুমিদস্যু হাসেম ঢালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০১৯
নভেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 299 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির থানা পুলিশের এ.এস.আই মোকাদ্দেসের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে কোন প্রকার তদন্ত ছাড়াই নন-জিআর মামলা দিয়ে সাধারন মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনি উপজেলা সদরের আমিরুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী মারুফা খাতুন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি আশাশুনি মৌজায় (উপজেলা সংলগ্ন) সরকারের কাছ থেকে খাস জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলাম। কিন্তু গত কয়েক বছরর পূর্বে প্রতাপনগর থেকে উড়ে আসা চিহ্নিত ভূমিদস্যু হাসেম ঢালী কোন প্রকার ইজারা না নিয়ে সরকারি সম্পত্তি দখল করে সেখানে তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এরপর তার আমার দখলীয় সম্পত্তির উপর ক-ুনজর পড়লে তিনি জোরপূর্বক আমার সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি আশাশুনি থানার দুর্নীতিবাজ পুলিশ অফিসার এ.এস.আই মোকাদ্দেস হোসেনকে ম্যানেজ করে মোটা অংকের অর্থের বিনিময়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। কোন প্রকার তদন্ত ছাড়াই এ.এস.আই মোকাদ্দেস আমার বিরুদ্ধে জুডিশিয়াল আদালতে (আশাশুনি) একটি মিথ্যা রিপোর্ট দিয়ে সেখানে একটি নন-জিআর মামলা দায়ের করান। এরপর গত ০৩/১১/২০১৯ তারিখে আমার বাড়িতে একটি নোটিশ যাওয়ার পর আমি বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর আমি এবিষয়ে মোকাদ্দেসের কাছে গেলে তিনি আমাকে বলেন, তার বিরুদ্ধে কোন অভিযোগ না দেয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, আপনিও হাসেম ঢালীর বিরুদ্ধে একটি অভিযোগ দেন। আমি সেটি নন জিআর মামলা করিয়ে দিচ্ছি। তিনি বলেন, এ.এস.আই মোকাদ্দেস শুধু আমাকে নয় একইভাবে মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনি উপজেলার একাধিক ব্যক্তির বিরুদ্ধে এধরনের মিথ্যা মামলা দায়েরে সহযোগিতা করে যাচ্ছেন। সম্প্রতি তিনি সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক বিভাগের একজন কর্মকর্তা এবং পাইকগাছার চাঁদখালী গ্রামের রাহাজ্জান আলীর বিরুদ্ধে একইভাবে অর্থের বিনিময়ে নন-জিআর মামলা দায়েরে সহযোগিতা করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা এ.এস.আই মোকাদ্দেসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে অভিযোগও দায়ের করেন।
তিনি আরো বলেন, হাসেম ঢালী আশাশুনির বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে তার অপকর্ম অব্যাহত রেখেছে। ইতোপূর্বে তিনি কয়েকবার ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমার বাড়িঘর ভাংচুরসহ মারপিট করে আমাকে গুরুতর আহত করেন। এ সব ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। এমতাবস্থায় তিনি ভুমিদস্যু হাসেম ঢালী ও দুর্নীতিবাজ পুলিশ অফিসার মোকাদ্দেসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি: দুই আসামীর জামিন না মঞ্জুর
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলার সেরা করদাতা হলেন আলফা’র পুত্র আশিক

রিলেটেড পোস্ট

আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭

অক্টোবর ৮, ২০২৬

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৮, ২০২৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...

অক্টোবর ৬, ২০২৬

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting