দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৭
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার,...
আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সাতক্ষীরা জেলায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি

কর্তৃক mirkhairul.news আগস্ট ২২, ২০২৫
আগস্ট ২২, ২০২৫ ০ কমেন্ট 281 ভিউস

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা, ২২ আগস্ট (শুক্রবার), ২০২৫ঃ সাতক্ষীরা জেলায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা জেলা একটি সীমান্তবর্তী, কৃষিনির্ভর ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকা। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এই জেলা এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় দীর্ঘদিনের বৈষম্যের ফলে জেলার জনগণ সমান প্রতিনিধিত্ব এবং উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়ে আসছে। ২০২২ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সাতক্ষীরা জেলার জনসংখ্যা ২১,৯৬,৫৮২ জন, যার মধ্যে গ্রামীণ জনসংখ্যা ৮০.৩% এবং শহরজীবী ১৯.৭%। আয়ের উৎসের মধ্যে কৃষি ৬২.৫৬%, বাণিজ্য ১৬.২৩%, সেবা ৪.৮৬%, শ্রম ৪.৩৩%, এবং শিল্প ১.৫১%—এই পরিসংখ্যান থেকেই জেলার গ্রামীণ ও কৃষিনির্ভর চরিত্র স্পষ্ট।

এই প্রেক্ষাপটে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলায় ১৯৮৬ সালে গঠিত ৫টি সংসদীয় আসন পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে। উল্লেখ্য, ২০০৬ সালে সাতক্ষীরা জেলার জাতীয় সংসদীয় ৫ আসন বিলুপ্ত করে, এই আসন সংখ্যা কমিয়ে ৪টি করা হয়, যার ফলে জেলার অভ্যন্তরীণ উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বে নেতিবাচক প্রভাব পড়ে। ২০০৬ সালের বিভাজন স্থানীয় জনসংখ্যা ও প্রশাসনিক এলাকা অনুযায়ী যথাযথ ছিল না।

প্রস্তাবিত ৫টি সংসদীয় আসন সমূহ হলো সাতক্ষীরা‑১ (তালা ও কলারোয়া), সাতক্ষীরা‑২ (সাতক্ষীরা সদর), সাতক্ষীরা‑৩ (দেবহাটা ও কলিগঞ্জ), সাতক্ষীরা‑৪ (আশাশুনি) ও সাতক্ষীরা‑৫ (শ্যামনগর)।

সাতক্ষীরা উপকূলীয় জেলা হিসেবে লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ। জেলার অবকাঠামো, ভোমরা স্থলবন্দর, স্বাস্থ্য ও শিক্ষা খাতে রয়েছে বড় ঘাটতি। উপকূলীয় টেকসই বাঁধ নির্মাণে অগ্রগতি নেই, আর প্রান্তিক জনগোষ্ঠী নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সীমিত সংখ্যক সংসদীয় আসনের ফলে এসব সমস্যার যথাযথ প্রতিফলন ও সমাধান প্রাপ্তি হচ্ছে না।

এই বিষয়ে ফোরামের আহ্বায়ক এবং বৃহত্তর খুলনা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্যে বলেন, “কম সংখ্যক আসন থাকায় জেলার সমস্যা ও সম্ভাবনার যথাযথ প্রতিনিধিত্ব জাতীয় পর্যায়ে হচ্ছে না। ২০০৬ সালের আসন পুনর্বিন্যাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন: প্রান্তিক জনগোষ্ঠী, ভৌগোলিক দূরত্ব, জলবায়ু ঝুঁকি, উন্নয়নের চাহিদা প্রভৃতি যথাযথভাবে বিবেচনায় আনা হয়নি — যার ফলে এখন আমরা ৫টি আসনের পুরনো কাঠামো পুনর্বহালের দাবি জানাচ্ছি। ৫টি আসন পুনর্বিন্যাস করা হলে প্রান্তিক অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।”

ফোরামের আহ্বায়ক কমিটির উপদেষ্টা এবং বৃহত্তর খুলনা সমিতির ট্রেজারার আফসার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্যে বলেন, “৫টি আসন থাকলে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হবে এবং জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর আরও কার্যকর হবে।”

ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাতক্ষীরা জেলা সমিতির নির্বাহী সদস্য মোস্তফা বকুলুজ্জামান, সাতক্ষীরা জেলা সমিতির যুগ্ম সম্পাদক এবং ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মেহেদী হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বক্তব্যে জানান, ১৯৮৬ সালের ৫টি আসনের কাঠামো পুনর্বহাল হলে জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতা আরও জোরদার হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলার চিংড়ি, আম, অন্যান্য কৃষিজ পণ্যের রপ্তানি এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু জেলার অনুপযুক্ত সাংসদীয় বিভাজনের কারণে এই সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম জোর দাবি জানাচ্ছে—বর্তমানে সাতক্ষীরার জনসংখ্যা ২১ লাখের বেশি এবং এর অধিকাংশ জনগণ গ্রামীণ ও কৃষিনির্ভর। আবার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চল হওয়ায়, উন্নয়নের বিশেষ পরিকল্পনা ও স্থানীয় প্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামসহ বিভিন্ন মহল পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি জানাচ্ছে।

পাশাপাশি জেলার অভ্যন্তরীণ উন্নয়ন, ন্যায্য প্রতিনিধিত্ব এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাস করতে হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক বা প্রশাসনিক পক্ষপাত নয়, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে আসন সীমানা নির্ধারণ জরুরি।
সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় এই ফোরাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন  
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে ৩৫ বোতল মদসহ প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

অক্টোবর ৭, ২০২৬

তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...

অক্টোবর ১, ২০২৬

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting