দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০২২
নভেম্বর ১৩, ২০২২ ০ কমেন্ট 402 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. রেজা রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় এখন বাস্তব। দৃশ্যমান ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে সকল সুবিধা ভোগ করছে দেশের মানুষ। বাংলাদেশ পারে, তা বাস্তবে দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। যারা ডিজিটাল বাংলাদেশ নাম শুনলে ব্যঙ্গ করতো। তারাও আজ ডিজিটাল সেবা ভোগ করছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামীতেও যেন বাংলাদেশ বিশে^র দরবারে বাংলাদেশ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা সরকার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, জেলা প্রাণীসম্পদ কমকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফকরুল আলম খান প্রমুখ।
২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এ মোট ৪৬টি স্টল তাদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে মেলায় প্রদর্শন করে। উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে নবজীবন ইনস্টিটিউট, ২য় স্থান অধিকার করে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ও ৩য় স্থান অধিকার করে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিটিউট এবং মাধ্যমিক ক্যাটাগরিতে সাতক্ষীরা পাবলিক স্কুল প্রথম স্থান অধিকার করে, ২য় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মেলায় শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পেয়েছে কৃষি, ২য় সাতক্ষীরা টিটিসি ও ৩য় স্থান লাভ করেছে সদর উপজেলা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী, জেলা সমাজসেবা অধিদফতর উপপরিচালক সন্তোষ কুমার নাথ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, সাতক্ষীরা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর ভূমি অফিসের নায়েব কামরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে পুলিশের উপর হামলার ঘটনায় আটক-৫
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট প্রথম

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting