দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩১
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ভোগদখলীয় সম্পত্তি দখল চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৫, ২০২১
এপ্রিল ১৫, ২০২১ ০ কমেন্ট 440 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টায় খুন, জখমসহ জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আগরদাঁড়ী গ্রামের মৃত হোসেন আলী মৃধার ছেলে ইউসুফ আলী মৃধা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আগরদাড়ী মৌজায় জে এল ৫৫, এস এ দাগ ২২০৪ ও ২২০৩ এস এ খতিয়ান ১৯৮, ডি এস খতিয়ান ৭৩২/০৯, হাল দাগ ৩৪৪৪ ও ৩৪৪৫, মোট জমি ১০৭ শতক। যা এস এ মালিকের ওয়ারেশ থাকে ৪ ভাই ও এক বোন। যা হাল ৭টি খতিয়ানভুক্ত হয়েছে। আমার পিতা হোসেন আলী মৃধা ক্রেতা ও সুলতান মৃধা দাতা হিসেবে ১৯৫২ সালে ১৮ শতকের একটি দলিল করেন। ১০৭ শতক জমি কবরস্থানসহ ৪ ভাই এক বোন ওয়ারেশ থাকে। এক বোন ১১.৮৮ শতক ও একেক ভাই ওয়ারেশ ২৩.৭৭ শতক পৈত্রিক হিসাবে প্রাপ্ত হন। এর মধ্যে হোসেন মৃধা ১৮ শতক ও বোনের ১১.৮৮ শতক ইউসুফ মৃধা অর্থ্যাৎ আমি ৬৭ বছর ও ফুফুর জমি ৩৭ বছর ভোগ দখল করে আসছি। বর্তমানে ঘরবাড়ী ও গাছগাছালী রয়েছে। সুলতান মৃধার সন্তানেরা ফুফুর জমি ও তার বাবা বিক্রয় করা জমি অস্বীকার করে এখন অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। কিন্তু আমার নামে এবং পিতার নামে দলিল বিদ্যমান। এবাদুল গং বর্তমানে তাদের প্রাপ্য ৮ শতক জমিতে বহাল রয়েছে। বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে ৪/০৮/২০১০ তারিখে দেং- ১৮৬/১০ মামলা দাখিল হয়। ওই মামলায় বাদী আমাকে(ইউসুফ আলী মৃধা) দিং এবং বিবাদী এবাদুল হক দিং ২৮/০১/২০১৩ তারিখে ৬১ ৩/৪ সম্পত্তির ডিক্রি পান। এবাদুল হক দিং উক্ত রায়ের বিরুদ্ধে বিজ্ঞ জেলা জজ আদালতে দেং আপিল ১৬/১৩ দাখিল করেন। উক্ত মামলায় তাদের পক্ষে কোন রকম আদেশ না পাওয়ার স্বত্ত্বেও অবৈধভাবে তফশীল ভূমিতে প্রবেশের চেষ্টা করলে ইউসুফ আলী মৃধা এডিএম কোর্টে ১৭৫৭/১৮ পিটিশন কেস দাখিল করেন। উক্ত মামলায় সাতক্ষীরা থানার পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করা স্বত্বেও দেওয়ানী ও ফৌজদারী মামলা বিচারাধীন থাকার স্বত্বেও ইউসুফ আলী মৃধার দীর্ঘদিনের স্বত্ত্ব দখলীয় ভূমিতে জোর করে প্রবেশের চেষ্টা করছে। বর্তমানে লকডাউনের জন্য আদালত বন্ধ থাকার কারনে এ সুযোগ নেওয়ার চেস্টা করছে। অক্ষরজ্ঞানহীন এবাদুল হক গংকে ভুল বুঝিয়ে পিতার বিক্রয় করা জমি ফেরত চাইলে বহুবার জরিপ ও শালিসী হয়। তাদের দাবি পূরণ না করার কারণে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। পিটিশন মামলায় সাতক্ষীরা সিনিয়র সহকারী জজ আদালত সদর সাতক্ষীরা থেকে ইতোমধ্যে রায় পেয়েছি। ১৯৯০ সালে ল্যান্ড সার্ভে আমার পিতা ও নিজ ক্রয়কৃত জমি আলাদা খতিয়ানভুক্ত করতে না পারায় ইতোমধ্যে আদালতের স্বরনাপন্ন হয়েছি। আগরদাড়ী ইউনিয়নের মহিলা মেম্বর প্রার্থী মনোয়ারা খাতুনের সন্ত্রাসী বাহিনী দ্বারা ইতোমধ্যে দখল করতে গেলে আমাদের প্রতিরোধে তারা পিছু হাটতে বাধ্য হয়। তবে বিভিন্নভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তিনি ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু-৯৪, আক্রান্ত- ৪১৯২
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting