দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫০
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জব্দকৃত গম আবারো আম্পানে ক্ষতিগ্রস্ত ইউনিয়নে বিতরণের নির্দেশ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৬, ২০২০
জুলাই ৬, ২০২০ ০ কমেন্ট 305 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আবারো ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নে বিতরণের নির্দেশ দিয়েছে সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান। রোববার ভার্চুয়াল শুনানী শেষে আজ সোমবার (৬ জুলাই) দুপুরে এ আদেশ দেন বিচারক।

এর আগে এ মামলার পিপি (দুদক) মোস্তফা আসাদুজ্জামান দিলু জব্দকৃত আলামত পচনশীল হওয়ায় এর মধ্য থেকে ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী সব আলমত বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের আদালতের কাছে আবেদন করেন। আদালত শুনানি শেষে উক্ত আদেশ প্রদান করেন।

মামলার নথি ও পিপির আবেদন পর্যালোচনা শেষে আদলতের বিচারক জানতে পারেন যে, গত ২৫ জুন ২০২০ তারিখে কালিগঞ্জ থেকে ডিবিপুলিশের এস.আই হুসাইন মোস্তফা আলম ৬৫৫ বস্তা গম (৩৯ হাজার৩০০ কেজি) জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন । যার নং-নং ১৬৪৫, তাং- ২৬/৬/২০২০। একইসাথে ফৌঃকাঃ বিধি ৫৪ ধারা মোতাবেক আসামী শহীদুল ইসলাম, আব্দুল গণি, লিয়াকত সরদার ও আবু খালেক ঘোরামিকে গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং দুর্নীতি দমন কশিমন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/৪৭৭/(ক)/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক গত ২৭/৬/২০২০ তারিখে মামলা দায়ের করেন। এ মামলায় দুদক পিপি গত ২৯/৬/২০২০ তারিখে আসামীদের অত্র মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করিলে গত ৩০/০৬/২০২০ তারিখে ভার্চুয়াল শুনানী অন্তে তা মঞ্জুর করা হয় এবং আসামীদের মামলায় গ্রেফতার দেখাইয়া হাজতী পরোনায়া ইস্যু করা হয়।

আলামত যেহেতু পচনশীল দ্রব্য সেহেতু তা নষ্ট না করিয়া জনকল্যানে ব্যবহার করা সমীচিন বলে আবেদনে উল্লেখ করা হয়। বিচারক নথি পর্যালোচনা শেষে সম্প্রতি সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত হওয়ায় জবদকৃত আলামতের ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী গুলো সব আম্পানে ক্ষতিগ্রস্ত দূর্গত এলাকা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, কালিগঞ্জের কৃষ্ণনগর, আশাশুনি সদর ও আনুলিয়া ইউনিয়নের মানুষের মাঝে বন্টনের লক্ষ্যে জেলা পুলিশকে দায়িত্ব দেন। সাতক্ষীরা জেলা পুলিশ বর্ণিত ৪ টি ইউনিয়নের ক্ষতিস্ত জনগনের মাঝে বন্টন শেষে আদালতকে একটি বন্টন প্রতিবেদন দাখিল করার জন্যও ওই আদেশে বলা হয়েছে। একই সাথে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার সাতক্ষীরা, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা ও বিজ্ঞপিপি দুদক বরাবর প্রেরন করার জন্য বলা হয়। উক্ত ভার্চুয়াল শুনানিতে এ সময় অংশ নেন দুদকের পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু ও জেল সুপার।

উল্লেখ্য ঃ এর আগেও গত ২৮ মে ২০২০ তারিখে ৮১৭ বস্তা জব্দকৃত গম আম্পান ক্ষতিগ্রস্থ এলাকায় বিতরণের নির্দেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ সুষ্ঠভাবে ওই গম ক্ষস্থিগ্রস্থ এলাকার মানুষের মধ্যে বিতরণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে তহশীলদার আশরাফের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
পরবর্তী পোস্ট
তালা গভীর রাতে একটি বাড়ীতে চুরি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting