দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৭
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় আমের বাজারে ধ্বস

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২১
মে ২১, ২০২১ ০ কমেন্ট 315 ভিউস

আহাদুর রহমান: সরকারি ক্ষণ শুরু না হলেও কিছু দিন ধরেই সাতক্ষীরায় হিমসাগর আম সংগ্রহ চলছে। সরকারি ভাবে সংগ্রহের দিন গতকাল শুক্রবার তা সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল হিমসাগর আম সংগ্রহের উদ্বোধন করেন। কিন্তু আমের যোগান চাহিদা তুলনায় বেশি থাকায় দাম অনেকটাই সস্তা। ফলে ভোক্তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন আম চাষিরা।
এ বছর হিমসাগর আমে সংগ্রহের জন্য সরকারিভাবে ২১শে মে থেকে দিন ধার্য করা হয়। তবে এর আগেই চাষিরা আম অল্প করে ভাঙা শুরু করেন। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় আসন্ন ঘূর্ণিঝড়েরর খবরে চাষিরা ধার্যকৃত দিনে থেকেই আম ভাঙা শুরু করেছেন। বিপুল পরিমান আমের যোগান থাকায় প্রতিমণ হিমসাগর আম ১২০০টাকা থেকে শুরু করে ১৬০০ টাকা পাইকারি দামে কেনা হয়। যা খুচরা বাজারে ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হয়েছে। আবার এক ধরনের সুযোগ সন্ধানীরা বাগান থেকে ৯০০ থেকে ১০০০ টাকা মনেও হিমসাগর আম কিনেছে।
এদিকে ১জুন থেকে ল্যাংড়া সংগ্রহের কথা থাকলেও এখনই অপরিপক্ক ল্যাংড়া আমে বাজার সয়লাব হয়ে গেছে। বেশ কয়েকজন পুরাতন আমচাষীদের সাথে কথা বলে জানা যায় ল্যাংড়া আম জৈষ্ঠের শেষ ভাগে পাকে। সে হিসেবে ১০-১৫ দিন আগেই অপরিপক্ক ল্যাংড়া আম ভাঙা হচ্ছে, যা প্রতি মন ১৩০০ টাকা থেকে ১৬০০টাকা দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা সদরের আম চাষী জাহিদুর রহমান জানান, গতবছর তিন লাখ টাকায় আম গাছ কিনেছিলাম। কিন্তু আমপানে সকল আম নষ্ট হয়ে যায়। এবার আমের ফলন বেশি ছিল। কিন্তু অনাবৃষ্টিতে আমের সাইজ ছোট হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে পত্রপত্রিকায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে তড়িঘড়ি করে আম সংগ্রহ করছি। দাম কম হলেও মোটামুটি খরচের টাকা উঠে আসবে।
সাতক্ষীরা বড় বাজারের আমের পাইকার মতিয়ার রহমান জানান, সকাল থেকে প্রতিমন হিমসাগর ১৩০০টাকা থেকে ১৬০০ টাকা দরে কিনেছি। ল্যাংড়া কেনা হয়েছে ১৩০০ টাকা থেকে ১৬০০ টাকা। আজ হিমসাগর আমের চাপ একটু বেশি ছিল। কারণ জানতে চাইলে মি. মতিয়ার জানান, কয়েকদিন পর ঘূর্ণিঝড় আসছে। গত বছর প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে চাষীরা। তাই এবার দিন পড়া মাত্রই আম সংগ্রহ শুরু হয়েছে। তবে কয়েকদিন পর হিমসাগর আমের দাম বাড়বে বলে জানান তিনি।
এদিকে সাতক্ষীরা শহরের বিভিন্ন কুরিয়ার সার্ভিস ও ট্রান্সপোর্ট গুলোতে আম পাঠানোর হিড়ীক পড়েছে। লম্বা লম্বা লাইনে দাড়িয়ে আত্মীয়-পরিজন ও পরিচিতদের আম পাঠানোর জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। গ্রাহক সেবা নিশ্চিতে প্রতিষ্ঠানগুলো বাড়তি ট্রাক ও কাভার্ড ভ্যান ভাড়াও করছে। সেই সাথে আম গন্তব্যস্থলে পৌছানোর জন্য কেজি প্রতি ভাড়াও বাড়িয়ে দিয়েছে কেউ কেউ।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরায় চলতি মৌসুমে চার হাজার ১১৫ হেক্টর জমিতে পাঁচ হাজার ২৯৯টি আম বাগানে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৫০০ মেট্রিক টন বিদেশে রপ্তানি করার কথা আছে। গত ১ মে থেকে সাতক্ষীরা জেলায় উৎপাদিত গোবিন্দভোগ আম সরকারিভাবে সংগ্রহ শুরু হয়। ৮ মে ৫০০ কেজি গোবিন্দভোগ আম প্রথমবারের মতো সাতক্ষীরা থেকে জার্মানিতে রপ্তানি করা হয়।

উল্লেখ্য, শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটির একটি আম বাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসব আম ইতালিতে রপ্তানি করা হবে। এনএইচবি করপোরেশন ও তাশফিক ইন্টারন্যাশনালের মাধ্যমে চার হাজার কেজি হিমসাগর আম ইতালিতে রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা থেকে সবজি যাচ্ছে ইউরোপে
পরবর্তী পোস্ট
কলারোয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting