দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৯
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার শিবির ক্যাডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে প্রতারণায় আটক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৮, ২০১৯
নভেম্বর ১৮, ২০১৯ ০ কমেন্ট 522 ভিউস

সাতনদী ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।  রবিবার রাতে রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আবুল কালাম আজাদ।
এই প্রতারকের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামে। সে মোঃ ছহিল উদ্দীন বদ্দীর পুত্র।
সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের উপ পরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আবুল কালাম মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিতেন। পুলিশে নিয়োগ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাসে তিনি প্রায় বিশ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় প্রতারণার মামলা করেন একজন ভুক্তভোগী।’

শারমিন আরও জানান, রবিবার রাতে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার তত্ত্বাবধানে ডেমরা ইউনিটের সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাইন উদ্দিন খান মিরপুরের শাহআলী থানার উত্তর বিশিল স্বর্ণালি টাওয়ারের পঞ্চম তলায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারক আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। ওই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’

গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
এই প্রতারক ঢাকা সহ বিভিন্ন জেলার মানুষের সাথে দীর্ঘ দিন প্রতারনা করে আসছে। আবুল কালাম আজাদ সাতক্ষীরার চিহ্নিত শিবির ক্যাডার। ২০১৪ সাল থেকে সে আত্মগোপনে গিয়ে ঢাকায় অবস্থান করে। মাঝে মাঝে সে লুকিয়ে বাড়িতে যাতায়াত করে।

প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে ইতিমধ্যে সে এলাকায় আলিশান বাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছে। সাতক্ষীরা শহরেও তার জমি রয়েছে। ঢাকায় রয়েছে ফ্লাট। আবুল কালাম আজাদের বড় ভাই আব্দুস সালাম ও ছোট ভাই ইমন ইসলামও দীর্ঘ দিন বাড়ি ছাড়া। তারা সকলেই চিহ্নিত শিবির ক্যাডার।  তারা তিন ভাই ডেসটিনি, জয়েন্ট, বিভিন্ন এম,এল,এম ও বীমা কোম্পানি খুলে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে বেড়ায়। এই আবুল কালাম আজাদ নিজেকে বড় মাপের কর্মকর্তা পরিচয় দিয়ে ধনাঢ্য পরিবারের এক কন্যাকে বিয়ে করেছে বলেও জানা গেছে। আবুল কালাম সহ তার পরিবারের সদস্যরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এক ইউপি চেয়ারম্যানের আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল বলে একাধিক অভিযোগ উঠে এসেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় প্লাস্টিকের বস্তায় পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী পোস্ট
আশাশুনির শোভনালীতে মেম্বর উদয় বাছাড়ের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting