

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ্যে মিছিল বের করার সময় সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ । আজ বুধবার(১৯ আগস্ট) সকালে তাদের জেলা শহরের চালতেতলা বাজার থেকে আটক করা হয় । আটকৃতরা হলেন, কালিগজ্ঞ উপজেলার পরমান্দকাঠি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে শাহীনুর ইসলাম (৩৯),শ্রীরামপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফজলুল হক (২৩), ফরিদপুর গ্রামের আঃ জলিল ঢালীর ছেলে ফরহাদ নাঈম (২৩) ও শ্যামনগর উপজেলার মো. আকবর আলী খানের ছেলে মো. নাজমুল হোসেন (২৯)।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিদুর রহমান বলেন, আজ বুধবার সকালে শহরের চালতেতলা বাজার এলাকায় জড়ো হয়ে কয়েকজন আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালায় । এ সময় চারজন যুবলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে ।
তিনি আরো বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে বিকালে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

