দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৩
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সমাজের অসহায় নির্যাতিত মানুষদের আইনী সহায়তা দিয়ে চলেছে সরকার–জেলা জজ শেখ মফিজুর রহমান

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০১৯
আগস্ট ২৪, ২০১৯ ০ কমেন্ট 525 ভিউস

মোমিনুর রহমান: সমাজের অবহেলিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের বিনা খরচে সরকারীভাবে যাবতীয় আইনী সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। শনিবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আরো বলেন, নির্যাতনের শিকার হওয়া স্বত্তেও অবহেলিত মানুষরা আর্থিক অস্বচ্ছলতা সহ নানাবিধ কারনে অনেক সময় ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। যাতে করে সুবিধা বঞ্চিত কোন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকারীভাবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা খরচে তাদেরকে যাবতীয় আইনী সহায়তা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে বিচারপ্রার্থীদের স্থানীয় ইউনিয়ন বা উপজেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে জেলা লিগ্যাল এইড কমিটির কাছে আবেদন করতে হবে। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড কমিটি সরকারী আইনজীবি দ্বারা তাদের মামলা পরিচালনা সহ ন্যায় বিচার নিশ্চিত করবে। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও বক্তব্যে সকলের প্রতি আহবান জানান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত লিগ্যাল এইড কমিটির কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিপিএম (বার), সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সালমা আক্তার, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যডভোকেট এম শাহ আলম, বিজ্ঞ সরকারী কৌশুলী জামিনী কান্ত, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যডভোকেট তপন কুমার দাস, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কচির ৬৯তম জন্মবার্ষিকী

রিলেটেড পোস্ট

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting