দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ৩৩ ডাক্তারের স্থলে আছে মাত্র ৮ জন : দূর্ভোগ চরমে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২, ২০২১
জুলাই ২, ২০২১ ০ কমেন্ট 483 ভিউস

শেখ আব্দুল হাকিম,শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত। বতর্মান সময় দেশে করোনা রোগীদের চিকিৎসায় স্বাস্থ্যবিভাগ হিমসিম খাচ্ছে। ঠিক সেই সময় শ্যামনগর হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে। এখানে  প্রয়োজনীয় লোকবল সহ যন্ত্রপাতির  অভাবে ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা।

হাসপাতালটিতে খোঁজ খবর নিয়ে জানা যায়, করোনা রোগীদের জন্য পাঁচটি বেড প্রস্তুত করে রাখা হয়েছে। স্বাভাবিক অক্সিজেন সিলিন্ডার থাকলেও সেন্ট্রাল অক্সিজেন ও হাইফ্লোনেজাল ক্যানুলা না থাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। গত ১ সপ্তাহে শ্যামনগর হাসপাতালে করোনা রোগী সনাক্ত হয়েছে প্রায় ১০০ জন। আর মৃত্যু বরন করেছে দুই জন। আইলা বিধ্বস্থ অবহেলিত এ জনপদের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শ্যামনগর  হাসপাতালটি ২০০৮ সালের ১৫ মে ৩০ থেকে ৫০ শয্যায় উন্নিত হয়। হাসপাতালটি ৩০ শয্যা থাকাকালিন যে সুবিধা ছিল ৫০ শয্যার ক্ষেত্রেও একই সুবিধা। হাসপাতালে প্রতিনিয়ত এক’শ রোগী ভর্তি থাকে। প্রয়োজনীয় যন্ত্রপাতির সুবিধা থাকলেও লোক বলের অভাবে সেগুলি চালু করা সম্ভব হচ্ছে না। যার কারণে গরীব রোগীদের বিভিন্ন ক্লিনিক সহ জেলা শহরে ছুটতে হয়। সে ক্ষেত্রে অর্থনৈতিক সহ নানা বিড়ম্বনার শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করতে হয় অনেক রোগীকে। পরীক্ষা নিরিক্ষার জন্য সব ধরণের সবিধা থাকলেও সে গুলো অকেজো অবস্থায় পড়ে আছে। লোকবলের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে হাসপাতালটি।

শ্যামনগর হাসপাতালে ডাক্তারদের পদের সংখ্যা ৩৩ হলেও ডাক্তার আছেন মাত্র আট জন। সেবিকা ২৫ জন থাকার স্থলে আছে ১২ জন। এছাড়া শ্যামনগর হাসপাতালে বিভিন্ন শ্রেণীতে পদ খালি আছে ৭২জন। উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন ২ থেকে ৩ শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচএ) ডাক্তার অজয় কুমার সাহা জানান, করোনা রোগীদের অক্সিজেন সার্কুলেশন কমে গেলে, যেই পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হয় বা থ্যারাপী দেওয়া হয়। সেই পদ্ধতিতে হাইফ্লোনেজাল ক্যানুলা হাসপাতালে নেই। আর সেন্টাল অক্সিজেন ছাড়া সম্ভাব্য হাইফ্লোনেজাল ক্যানুলা দেওয়া যায়না। এ দু-টিই হাসপাতালে নেই বলে জানান তিনি। আর লোকবলের অভাবে সঠিক সেবা দেওয়া কষ্টকর। তারপরও আনুসাঙ্গিক জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভুলক্রমে বিকাশে আসা টাকা ফেরত দিলেন তালার সাহাবুদ্দীন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে লকডাউনে তিন প্রতিষ্ঠানে জরিমানা ২৩ হাজার টাকা

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting