দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩০
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।

কর্তৃক M Helal জুলাই ১৭, ২০২৬
জুলাই ১৭, ২০২৬ ০ কমেন্ট 236 ভিউস

জিএম শফিকুলইসলাম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর  ইউনিয়নের  শ্রীফলকাটি গ্রামে  এক বিবাহিত নারী ও তার দুই বছর বয়সী শিশুকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা রেহানা পারভীন শ্যামনগর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয় অভিযোগকারীর মেয়ে খাদিজা খাতুন (২১) একজন বিবাহিত নারী ও এক সন্তানের জননী। বিয়ের আগ থেকেই শ্রীফলকাটি গ্রামের নজরুল গাজীর ছেলে মিকাইল গাজী তাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও অনুষ্ঠিত হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করেছেন অভিযোগকারী রেহানা পারভীন

অভিযোগ সূত্রে  জানা যায়  গত ১৩ জুলাই ২০২৬ সকাল  ১০টার দিকে অভিযোগকারী বাড়ি না থাকার সুযোগে মিকাইল গাজী পিতা নজরুল গাজী  রিয়াজুল ইসলাম বাবু পিতা আনারউদ্দিন সানা ও নজরুল গাজী পিতা আইজুদ্দি গাজি  সহ অজ্ঞাত আরও ২–৩ জনের সহযোগিতায় খাদিজা খাতুনকে তার বাবার বাড়ি বেড়াতে আসলে বাবার বাড়ির সামনের রাস্তা থেকে কৌশলে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে দুই বছর বয়সী ছেলে আরিয়ান বাবুও ছিল।

অভিযোগকারী রেহানা পারভীন বলেন, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার মেয়ে ও নাতির কোনো সন্ধান পাননি। পরবর্তীতে অভিযুক্ত রিয়াজুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে জানান খাদিজা খাতুন ও মিকাইল গাজী একসঙ্গে রয়েছে। তবে কিছুক্ষণ পর তিনি জানান তারা অবস্থান পরিবর্তন করেছে এবং বর্তমানে তাদের অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না।

এছাড়া থানায় দায়ের অভিযোগে আরও বলা হয়েছে নজরুল গাজীর কাছে মেয়ে ও নাতির অবস্থান জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন  অভিযোগ হলে তদন্ত হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান
পরবর্তী পোস্ট
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ১৭, ২০২৬

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অক্টোবর ১৫, ২০২৬

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting