দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২০
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

কর্তৃক Satnadee Satkhira জুলাই ১, ২০২৬
জুলাই ১, ২০২৬ ০ কমেন্ট 57 ভিউস

ডা. লিটন:  শ্যামনগর উপজেলায় ভুরুলিয়া ইউনিয়নে  ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলা শেষে সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে শ্যামনগর  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মঙ্গলবার (২৯ জুন) উপজেলার জাহাজঘাটা এলাকায় চণ্ডিপুর গ্রামের ফুটবল দল ও মাজাট-অনন্তপুর এলাকার ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলেও আয়োজক কমিটির সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং খেলা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আহত এক খেলোয়াড় জানান, খেলা শেষে চণ্ডিপুর দলের খেলোয়াড়রা বাড়ি ফেরার পথে প্রধান সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাদেরকে হামলা চালায়।  তিনি আরো বলেন, মাঠে সৃষ্ট উত্তেজনা তখনই মিটে গিয়েছিল। কিন্তু মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তাদের হুমকি দেয়। পরে প্রধান সড়কে উঠতেই তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এরপর ভ্যান থামিয়ে হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। স্থানীয় এক নারীসহ কয়েকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।হামলায় গুরুতর আহত হয়েছেন রানা (২৫), বাবু (২৮), সজল (২১), আরাফাত (২০) ও রাজন (২২)। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি বলেন, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সবাইকে শান্ত থেকে আইনের প্রতি আস্থা রাখার আহবান জানান। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করারও অনুরোধ করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার উদ্দীন জানান,  লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের ঘের দখল ও লুটপাটের অভিযোগ
পরবর্তী পোস্ট
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক রহমান

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting