দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫৩
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাশ্যামনগর

শ্যামনগরে উপজেলা শিক্ষা অফিসারের মদদে শিক্ষক নূরুন্নবীর সীমাহীন ঘুষ বাণিজ্য

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২৩
জানুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 548 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসারের আর্থিক যোগান দাতা ,অর্থ সংগ্রহকারী, বদলি বাণিজ্য পরিচালনা করেন সহকারী শিক্ষক নুরুন্নবী। সরকার বদলি বাণিজ্য বন্ধ করতে অনলাইন শিক্ষক বদলি নীতিমালা ও সিস্টেম চালু করেছেন। সরকারের এ মহৎ উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করেছে উপজেলা শিক্ষা অফিসারের মদদপুষ্ট সহকারী শিক্ষক নুরুন্নবী। বদলি বাণিজ্য জিরোতে নামাতে এবছর অনলাইন বদলি নীতিমালা ও সিস্টেমের দ্বার উন্মোচিত হয় । শ্যামনগর উপজেলার বদলীতে সীমাহীন অনিয়ম এবং বদলী বাণিজ্যের রেকর্ড অতিক্রম করেছে। উপজেলা শিক্ষা অফিসার তার ঘুষ বাণিজ্যে করার সহযোগী হিসেবে উপজেলার ৪৮ নম্বর ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবীকে কাজে লাগিয়েছেন। শিক্ষা অফিসারকে ম্যানেজ করে অফিসের নানা দুর্নীতিতে যুক্ত হয়েছেন তিনি। শিক্ষা অফিসারের ঘুষের টাকা চুক্তি ও আদায় করেন বলে অভিযোগ উঠেছে।এবছর প্রথম ধাপের অনলাইন বদলীতে শিক্ষক নুরুন্নবীকে নিয়ে লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন বলে জানা গেছে। প্রথম ধাপের বদলীতে জুনিয়র শিক্ষকদের বদলী আধিকের কারণ উৎঘাটন করতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসছে।
সাধারণ শিক্ষকগণ তাদেও প্রয়োজনীয় কাজ নিয়ে শিক্ষা অফিসে গেলে শিক্ষক নুরুন্নবী এগিয়ে আসেন। তিনি শিক্ষা অফিসের কর্মচারী নাকি কোন বিদ্যালয়ের শিক্ষক তা সহজে অনুমান করা কঠিন। প্রতিদিন শিক্ষা অফিসে ৯টা -৪টা পর্যন্ত শিক্ষা অফিসের অফিস করেন তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে নুরুন্নবী উপজেলার ৪৮ নম্বর ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও তিনি নিজ স্কুলে যান না। তার স্ত্রী পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়ের মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শ্যামনগরের গোডাউন মোড় এলাকায় বসবাসকারী শিক্ষক নুরুন্নবী নিয়মিত স্ত্রীকে বিদ্যালয়ে পৌছে দিয়ে শিক্ষা অফিসে গমন করেন। শিক্ষা অফিসে এসে শিক্ষা অফিসারের সাথে বৈঠক করে দিনের কর্মসূচী বের করেন। এরপর শিক্ষক নুরুন্নবী শুরু করেন সারাদিনের রুটিন ওয়ার্ক। বদলি হতে না পারা একাধিক শিক্ষক এর পক্ষ থেকে জানা গেছে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করেছেন। টাকা ধার করে বাড়ী তৈরীর কাজ করা নুরুন্নবী এখন দ্বিতল ভবনের এর কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন।
নুরুন্নবী সম্পর্কে জানতে তার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ষষ্ঠী রানীর কাছে জানতে চাইলে তিনি বলেন “আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বর্তমানে আমরা ৪জন কর্মরত। শিক্ষক নুরুন্নবীর অনুপস্থিতিতে আমরা তিন জন দির্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনা করে আসছি। আমি শিক্ষক হাজিরা রিটার্র্ণ ফাঁকা রাখি এবং সে অবস্থাতেই অফিস জমা দেই, সম্ভাবতঃ শিক্ষা অফিস থেকে সে রিটার্ণে স্বাক্ষর করে।” শিক্ষক নুরুন্নবী কতদিন বিদ্যালয়ে আসেন না? এই প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) এড়িয়ে যান। তিনি ঠিকমতো বিদ্যালয়ে না আসায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে মৌখিক ভাবে জানিয়েছি। কিন্ত অদ্যবধি কোন সুরাহা হয়নি।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে যান। একজন সহকারী শিক্ষকের কাজ হলো নিয়মিত পাঠদান করা । শিক্ষক নুরুন্নবী দির্ঘদিন বিদ্যালয়ে না গিয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে সময় কাটান। এমন শিক্ষা প্রশাসন কারো কাম্য নয়। শিক্ষক নুরুন্নবীর স্থায়ী ঠিকানা পদ্মপুকুর ইউনিয়নের পাতা খালি গ্রাম। বিগত কয়েক বছর ধরে শিক্ষা অফিসের সাথে যুক্ত থেকে উপজেলার প্রাণকেন্দ্রে বাড়ীসহ জমি ক্রয় করা তার অনৈতিক অর্থ-বানিজ্যের ফসল বলে জানিয়েছেন শিক্ষকদের অনেকে। তিনি স্ব-পরিবারে শ্যামনগরে বসবাস করছেন। নিজের বিদ্যালয়ের দুরত্ব ১৫ কি.মি আর তার স্ত্রী ভিন্ন উপজেলার শিক্ষক হলেও অজ্ঞাত কারণে একই উপজেলায় বদলী করেননি। তিনি ২০ কিলোমিটার দূরে তার স্ত্রীকে নিয়মিত বিদ্যালয়ে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
উপজেলা শিক্ষা অফিসার উপজেলায় আসেন শিক্ষার উন্নয়ন ঘটাতে। উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা শ্যামনগরে এসেছেন ৪৮ নং ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবীকে সাথে রেখে ঐ বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য কি দিচ্ছেন? নাকি শুধু মাত্র নিজের অর্থ বাণিজ্য সচল রাখতে নিয়ে শিক্ষা অফিসার এমনটি করে যাচ্ছেন বিষয়টি জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি বদলী বাণিজ্যে নুরুন্নবীর খপ্পড়ে পড়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা উপজেলা শিক্ষা অফিসার এর থেকে ছত্রছায়ায় থেকে ঘুষ আদায় কারী নুরুন্নবীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আব্দুল মোমেন খান চৌধুরী সভাপতি নাসিম ফারুখ খান (মিঠু) সাধারাণ সম্পাদক
পরবর্তী পোস্ট
শিক্ষা অধিদপ্তরের ড.নাছিমা খাতুন তদন্তে আসলেও নোটিশ পায় নি পিয়ারী পারভীন

রিলেটেড পোস্ট

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...

জুন ২৭, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা

জুন ২৬, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 

জুন ২৬, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting