দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ইউপি মেম্বারের ধর্ষণ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২১
মার্চ ১১, ২০২১ ০ কমেন্ট 452 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বিয়ের পাঁচ মাস না যেতেই শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করেছেন স্থানীয় ইউপি মেম্বার। খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় মেম্বার মহিউদ্দিনের বিরুদ্ধে ওই গৃহবধূ একাধিকবার জোরপূর্বক ধর্ষণের মামলা করেছেন রামগড় থানায়। মামলার পরপরই মেম্বার ও মেম্বারের লোকজনের হুমকিতে ধর্ষিত গৃহবধূ ও তার পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান মামলার বাদী ওই গৃহবধূর পিতা।

তিনি জানান, পাঁচ মাস আগে পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের মাসখানেক পরই স্থানীয় মেম্বার মহিউদ্দিনের কুনজরে পড়ে সে। বিভিন্ন অজুহাতে মহিউদ্দিন তার মেয়ের শ্বশুরবাড়িতে যাতায়াত করতে থাকে। একপর্যায়ে শ্বশুর ও শাশুড়ির সহযোগিতায় তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে মহিউদ্দিন।

এদিকে ধর্ষণের বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানান। তার স্বামী এ ঘটনার প্রতিবাদ করেন। প্রতিবাদের কারণে স্বামীকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে মাদকাসক্ত করে নিজের পক্ষে নিয়ে আসে মেম্বার মহিউদ্দিন। এরপর প্রকাশ্যেই শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় আরও তিনবার ওই গৃহবধূকে ধর্ষণ করে মহিউদ্দিন।

ধর্ষণের কথা কাউকে জানালে তাকে ও পরিবারের অন্য সদস্যদের হত্যারও হুমকি দেয় মেম্বারসহ স্বামী ও শ্বশুর-শাশুড়ি। মেম্বার মহিউদ্দিন ওই বাড়িতে প্রায়ই মদ, গাঁজা ও জুয়ার আসর বসাতো এবং অন্য মেয়েদের নিয়ে অসামাজিক কাজকর্ম করত।

ওই গৃহবধূকে দিয়ে খারাপ কাজের ব্যবসা করাতে নানাভাবে চাপ ও নির্যাতন করত। এসব অত্যাচার সহ্য করতে না পেরে দুইবার আত্মহত্যা করতে গিয়েও বিবাদীদের নজরদারির কারণে পারেনি। সর্বশেষ মহিউদ্দিন আবারো ধর্ষণ করতে গেলে গত ৪ মার্চ নানার বাড়ি পালিয়ে যায় ওই গৃহবধূ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর পিতা বলেন, বিষয়টি আমাকে জানালে আমি খবর পেয়ে নোয়াখালী থেকে শনিবার রামগড় থানায় চারজনকে আসামি করে লিখিতভাবে অভিযোগ করি। পুলিশ তদন্তের কারণ দেখিয়ে এতদিন মামলা না নিলেও বুধবার মামলা নেয়। শনিবার অভিযোগ করার পর থেকেই মহিউদ্দিন ও তার পক্ষের লোকজন নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

ধর্ষণের শিকার ওই নারী বলেন, আমার স্বামী একজন মাদকসেবনকারী। মহিউদ্দিন ও আমার স্বামী একসঙ্গে মাদকসেবন করে থাকে। মহিউদ্দিন আমার শ্বশুর-শাশুড়িকে হাত করে বহুবার আমার ইজ্জত নষ্ট করেছে। একপর্যায় ওদের নির্যাতন সইতে না পেরে আমি পাতাছড়া আমার নানার বাড়িতে পালিয়ে আসি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি বলেন, আমি মেম্বার মহিউদ্দিনসহ আমার স্বামী, শ্বশুর ও শাশুড়ির উপযুক্ত শাস্তি চাই। আর এ ধরনের স্বামী ও শ্বশুর-শাশুড়ি যাতে কোনো অভাগা নারীর জীবনে না আসে সেটি কামনা করি।

এ বিষয়ে রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেড় লাখ টাকায় কিডনি প্রতিস্থাপন করবে গণস্বাস্থ্য
পরবর্তী পোস্ট
মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ব্রহ্মরাজপুর ভেন্যুর খেলা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting