দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০০
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শিক্ষা অফিসার রমিজের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 538 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

বহুল আলোচিত উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞার নারী লাঞ্চিত ঘটনায় শিক্ষক পিয়ারী পারভীনের দায়ের করা এজাহারের ১৪৪ ঘন্টা পার রেকর্ড করেনি শ্যামনগর থানা পুলিশ। গত ১৪ই ফেব্রুয়ারী শিক্ষক পিয়ারী পারভীন স্বামী সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শ্যামনগর থানা আফিসার ইনচার্জ এর কাছে এজাহার দাখিল করেন।

দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, পিয়ারী পারভীন উপজেলার ৭৯ নং অন্তাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কোভিড-১৯ এর বুস্টার ডোজ গ্রহণ করতে তিন দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন। প্রধান শিক্ষক ঐ ছুটির আবেদনটি শিক্ষা অফিসারের নির্দেশে না মঞ্জুর করে পিয়ারীকে শিক্ষা অফিসে পাঠায়। পিয়ারী পারভীন শিক্ষা অফিসে গেলে, উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা একাকী পেয়ে তাকে লাঞ্ছিত করে। বিষয়টির প্রতিকারের জন্য পিয়ারী পারভীন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর আবেদন করলে রফিজ মিঞা পিয়ারীর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবহার করে নানা ভাবে হয়রানী করতে থাকে। পিয়ারীর দুই মাসের বেতনও বন্ধ রাখে। মহা-পরিচালকের কাছে আবেদনের তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে পিয়ারী পারভীন জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের কাছে প্রতিকার চেয়ে আবেদন করে। অদৃশ্য কারণে জেলা প্রশাসকের দপ্তর থেকে কোন তদন্ত না হওয়া লাঞ্ছিত হওয়া পিয়ারী পারভীন উপজেলা চেয়ারম্যান, শ্যামনগর, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শ্যামনগর শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ, শ্যামনগর শাখার সভাপতি বরাবর আবেদন করে। মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর আবেদনের (মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-৪ মহোদেয় সুপারিশকৃত) তদন্ত কার্যক্রম পরিচালিত হয় গত মাসের ২০ তারিখে। এরপর উপজেলা চেয়ারম্যানের তদন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত মাসের ২৪ তারিখে। অন্য সকল দপ্তর থেকে অজ্ঞাত কারণে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়নি। উপজেলা শিক্ষা অফিসার কতিপয় দালাল শিক্ষক এবং নারী কেলেঙ্কারী মামলার আসামী পিয়ারীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলীকে নিয়ে দফায় দফায় বৈঠক করে পিয়ারীকে দমন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষক পিয়ারী পারভীনকে আবেদন উঠিয়ে নিতে রফিজ মিঞা শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডলকে সভাপতি করে সাত সদস্যের একটি টিম পাঠায়। শিক্ষক পিয়ারী ম্যানেজ না হলে সহকারী শিক্ষক বনি আমিন এবং প্রধান শিক্ষক হারুন অর রশীদ এর মাধ্যমে পিয়ারীকে ম্যানেজ করতে পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কোন ভাবেই পিয়ারী ম্যানেজ না হওয়ায় বিদ্রোহী হয়ে উঠেছে উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা। পিয়ারীর বিদ্যালয় থেকেও দেওয়া হচ্ছে চাপের উপর চাপ। অপরাধ ঢাকতে রফিজ মিঞা এখন পিয়ারীর বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের সহযোগিতা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। ঐ বিদ্যালয়ের অহিদা আক্তার নামের এক সহকারী শিক্ষককে প্রতিপক্ষ দাড় করিয়েছেন রফিজ মিঞা। তদন্তের দিন ছুটি বিহীন শতাধিক শিক্ষককে হাজির করিয়ে শিক্ষা অফিসারের সাফাই লিখিয়েছেন তদন্তকারী কর্মকর্তার কাছে। লাঞ্ছিত নারী শিক্ষক যেন তার প্রতিকার চেয়ে বড় অপরাধ করেছেন।

জানা গেছে, রফিজ মিঞা ইতোপূর্বে নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন দুর্নীতিতে পঞ্চমবারের মতো এই উপজেলায় শাস্তি জনিত বদলী হয়েছেন। রফিজ মিঞা এই উপজেলায় যোগদান করে তার প্রথম মাসিক সমন্বয় সভায় সদম্ভে বলেছিলেন, “আমি যাকে ধরি তার বারোটা বাজাই” সদ্য বড়লেখা উপজেলা থেকে শাস্তিতে বদলী হয়েছেন নারী কেলেঙ্কারী ও অর্থ কেলেঙ্কারীর অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ার পর। শান্ত স্বভাবের এই উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে কতিপয় দালাল শিক্ষককে নিয়ে শিক্ষকদের মাঝে বিভেদ তৈরী করতে সিদ্ধহস্ত রফিজ মিঞা শিক্ষা পরিবারকে ধ্বংসের দার প্রান্তে ঠেলে দিয়েছেন। শিক্ষক পিয়ারী পারভীন রফিজ মিঞার অত্যাচারের প্রতিকারের সর্বশেষ আশ্রয় স্থল হিসেবে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেন।

প্রশ্ন উঠেছে উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞার শক্তি নিয়ে। রফিজ মিঞা শুধু পিয়ারীকে নয় পিয়ারীর মতো কমপক্ষে ছয়জন নারীকে লাঞ্ছিত করেছেন বলে জানা গেছে। সাবিহা নামের এক সহকারী শিক্ষকের যৌন হয়রানীর শিকার হওয়ার পর দেওয়া লিখিত অভিযোগ শিক্ষক নেতা আব্দুল্যাহ আল মামুন ও দীনেশ চন্দ্র মন্ডলের মাধ্যমে প্রত্যাহার করতে বাধ্য করেছেন শিক্ষা অফিসার রফিজ মিঞা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী শিক্ষক তাদের সাথে দূঃর্ব্যবহারের কথা স্বীকার করেছেন। বিষয়টি উপজেলার শিক্ষক পরিবারে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এসব বিষয় নিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাতনদীকে জানান, ‘বিষয়টি তদন্তাধীন আছে। শিক্ষা অফিসার যে অপরাধ করেছেন এর জন্য তাকে শাস্তি পেতে হবে।’

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতনদীকে জানান, ‘শিক্ষা অফিসারে বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগটি আগামী শিক্ষা কমিটির সভায় উত্থাপন করা হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাসিরনগরে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় জ্যান্ত মাছ গিলে ফেলায় প্রাণ গেলো প্রতিবন্ধী শিশুর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting