দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
যশোর

লাল-হলুদে সপ্তাহে আসছে লাখ টাকা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২১
মার্চ ১০, ২০২১ ০ কমেন্ট 306 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ৩৫ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন মনজুর আলম নামের এক চাষি। এতে তাঁর অন্তত ১২ লাখ টাকা মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পলিসেডে (গ্রিন হাউস) চাষকৃত বিষমুক্ত এই ক্যাপসিকামের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। মনজুর আলম যশোরের ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামের মৃত সামছদ্দীন মোড়লের ছেলে।

মনজুর আলম ক্যাপসিকামের নেদারল্যান্ডসের একটি জাতের বীজ ভারতীয় একজনের কাছ থেকে সংগ্রহ করেন। ৪৬ হাজার টাকায় কেনা এই বীজে তিনি চারা উৎপাদন করেন। গত নভেম্বর মাসের প্রথম দিকে তিনি সেই চারা ক্ষেতে লাগান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ক্যাপসিকাম বিক্রি করা শুরু হয়। তাঁর ক্ষেতে দুই ধরনের ক্যাপসিকাম রয়েছে। একটি লাল ও অন্যটি হলুদ রংয়ের। ক্যাপসিকামের সাইজও অনেক বড় হয়েছে। গত ১৫ দিনে দুই লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন মনজুর আলম। বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি। ক্ষেতে যে পরিমাণ ক্যাপসিকাম রয়েছে, আর বাজারদর এ রকম থাকলে আরো অন্তত ১২ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রির সম্ভাবনা রয়েছে।

মনজুর আলম জানান, ৩৫ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষে তাঁর বীজ কেনা, চারা বানানো, পরিচর্যা ও মজুরি বাবদ ছয় মাসে মোট দুই লাখ টাকা খরচ হয়েছে। বাজারদর ঠিক থাকলে মোট ১৪ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রির আশা করছেন তিনি। পলিশেডে চাষকৃত এই ক্যাপসিকাম ক্ষেতে মনজুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন না বলে জানান। তবে তিনি আশঙ্কা করেন, যদি বিদেশ থেকে ক্যাপসিকাম আমদানি করা হয় তাহলে দাম কমে গেলে লাভের অংশ কমে যাবে। বিষয়টিতে তিনি সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ জানান, এনএটিপি প্রকল্পের মাধ্যমে মনজুর আলমকে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। স্থানীয় কৃষি কার্যালয়ের মাধ্যমে সব রকম প্রযুক্তিগত সেবা প্রদান করা হয়েছে। তিনি মনজুর আলমের উৎপাদিত ক্যাপসিকামকে আন্তর্জাতিক মানের বলে দাবি করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চীনে বিশ্বের প্রথম ভাইরাস পাসপোর্ট
পরবর্তী পোস্ট
স্বর্ণের দাম কমলো ভরিতে ২০৪১ টাকা

রিলেটেড পোস্ট

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting