দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৩২
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

লাবসায় দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুন ১২, ২০২১
জুন ১২, ২০২১ ০ কমেন্ট 451 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের লাবসায় দীর্ঘ ৩০ বছরের দখলীয় সম্পত্তি ভবনের সানসেট ভেঙে জোরপূর্বক ভবন নির্মাণের প্রতিকার এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে সদরের লাবসা গ্রামের মো: আব্দুল্লাহর মেয়ে রাহিমা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৭ লাবসা মৌজায় ২ তলা বাড়িসহ দেড় শতক সম্পত্তি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। গত ২০২০ সালে আমাদের প্রতিবেশী মৃত. নছিরউদ্দীন মোল্ল্যার পুত্র রইছউদ্দিন বিভিন্ন সময়ে আমাদের সম্পত্তির মধ্যে তার সম্পত্তি রয়েছে মর্মে দাবি করতে থাকে। একপর্যায়ে মাপজরিপ করা হলেও তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। সে সময় তাকে আমাদের সম্পত্তি ক্রয়ের জন্য অনুরোধ জানালে তিনি অস্বীকৃত জানান। অথচ উক্ত বাড়িতে থাকা ভাড়াটিয়াদের বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। আমরা অতীষ্ট হয়ে অন্যত্র বিক্রয়ের চেষ্টা করলে পরসম্পদ লোভী রইছউদ্দিন ক্রেতাদের বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে নিরুৎসাহিত করে। রইছউদ্দিন নিজে সম্পত্তি ক্রয় করতে চান না আবার অন্যদের কাছে বিক্রয়ও করতে গেলে মিথ্যাচার করে হয়রানি করে। আবার এমনভাবে আমাদের অত্যাচার করতে থাকে যাতে আমরা স্বেচ্ছায় উক্ত সম্পত্তি ছেড়ে চলে যায়।

তিরি আরো বলেন সম্প্রতি রইছউদ্দিন আমাদের ভবনের একেবাবে গাঁ ঘেষে ভবন নির্মাণ শুরু করে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশের হস্তক্ষেপে তাদের কাজ বন্ধ রাখে। কিন্তু সুচতুর রইছউদ্দিন সাতক্ষীরায় লকডাউন শুরু হওয়ার সাথে সাথে আবারো কাজ শুরু করে। কাজ করতে গিয়ে আমাদের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি না থাকলেও গায়ের জোরে আমাদের ভবনের সানসেট ভেঙে দিয়ে আবারো ভবন নির্মাণ কাজ শুরু করে। লকডাউন থাকার সুযোগ কাজে লাগিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি স্বামীর বাড়িতে থাকার কারণে আমার মা রোকেয়া খাতুন বাধা দিতে গেলে রইছউদ্দিন এবং তার পুত্র আব্দুর রহমান আমার বৃদ্ধা মাকে মারপিট করতে উদ্যাত হয় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে। খবর পেয়ে আমি স্বামীকে সাথে নিয়ে বাধা দিতে গেলেও আমাদের কোন বাধা না শুনে উল্টো খুন জখমসহ বিভিন্ন হুমকি দিচ্ছে। এব্যাপরে তিনি রইছউদ্দিন গংয়ের কবল থেকে আমার ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং মিথ্যা হয়রানির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মৃগিডাঙ্গায় ফতোয়া দিয়ে মধ্যযুগীয় বর্বরতা, অপমানে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী পোস্ট
খুলনায় দিশারী যুব ফাউন্ডেশনের মাস্ক ও গেঞ্জি বিতরণ

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting