দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৭
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরপাটকেলঘাটালিড নিউজ

মোস্তফা-দ্বীপ ও র‌্যাব সদস্য রতনের চাঁদাবাজি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২০
মার্চ ৫, ২০২০ ০ কমেন্ট 452 ভিউস

হাবিবুর রহমান, দলুয়া, পাটকেলঘাটা থেকে ফিরে:

গ্রামের ছোট-বড় সবাই দাদা বলে ডাকেন। কারো সাথে আজও একঠোঁট দুই হয়নি। এক র‌্যাব সদস্য ও দুই ফেন্সিডিল ব্যবসায়ী আমার জীবননাশ করতে চলেছে। দৈনিক সাতনদীর সাথে একান্তে এসব কথা বলেন, পাটকেলঘাটা থানার টিকারামপুর গ্রামের কার্ত্তিক মন্ডলের ছেলে মঙ্গল মন্ডল(৪৫)।
গতকাল বুধবার সরজমিনে পাটকেলঘাটা থানার দলুয়া এলাকায় কথা হয় মঙ্গল মন্ডল সহ স্থানীয় ব্যবসায়ীদের সাথে। মঙ্গল মন্ডল দৈনিক সাতনদীকে জানান, ৫০/৬০ বিঘার মাছের ঘের, দলুয়া মৎস্য বাজারে সততা ফিস নামের একটা আঁড়ৎ ব্যবসা আছে তার।

বছর দেড়েক আগে দলুয়া মৎস্য সেটের মালিক আব্দুল্লাহ আমানের ভাই জাহিদ তাকে নিয়ে যায় সাতক্ষীরা শহরে। পরে পরিচয় করিয়ে দেয় বাকালের মোস্তফার সাথে। পরে মোস্তফার মাধ্যমে পরিচয় হয় দীপ এবং র‌্যাব সদস্য রতনের। মোস্তফা ও দীপ ফেন্সিডিলের কারবারী এবং রতন ফেন্সিডিলসেবী। ওই সময় তারা মঙ্গলকে এক বোতল ফেন্সিডিল সেবন করায় তারা। একই ভাবে এর কিছুদিন পর মঙ্গল মন্ডলের দলুয়ার সততা ফিসে ঢুকে আবারও ১ বোতল ফেন্সিডিল সেবন করায়। দুটি ঘটনার ভিডিও চিত্র ধারণ করে মোস্তফা গংরা।

মোস্তফা-দীপ দু’জনই ফেন্সিডিল ব্যবসায়ী। তারা র‌্যাব সদস্য ফেন্সিডিলে আসক্ত রতনকে সাথে নিয়ে মঙ্গলের কাছ থেকে চাঁদাবাজির ফাঁদ পাতে। বছর খানেক আগে মঙ্গল মন্ডলকে বিনেরপোতায় আটকায় মোস্তফা। তার সাথে ছিল দীপ ও রতন। মোস্তফা এসময় মঙ্গলের নিকট এক লক্ষ টাকা দাবী করে। পরে দফারফা করে ২০ হাজার টাকা দিয়ে সে যাত্রায় রক্ষা পায় মঙ্গল মন্ডল। এরপর ত্রিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা আদায় করে মঙ্গল মন্ডলের কাছ থেকে। কাঁড়ি কাঁড়ি টাকা আদায়ের অস্ত্র ছিল ফেন্সিডিল সেবন ধারণ করা ভিডিও চিত্র। মঙ্গলকে বলা হতো তোকে ফেন্সিডিল মামলায় চালান দেব। কখন বলা হতো র‌্যাবের হাতে তুলে দেব।

মঙ্গল আরও জানায়, গত মঙ্গলবার ১২ টার দিকে ফেন্সিডিল ব্যবসায়ী মোস্তফা, দীপ ও র‌্যাব সদস্য রতন দলুয়া বাজারে সততা মৎস আড়তে গিয়ে মঙ্গলকে হুমকি দেয়, পঞ্চাশ হাজার টাকা দিবি নতুবা তোকে আজই র‌্যাব অফিসে নিয়ে যাব। অবস্থা বেগতিক দেখে টাকা আনার নাম করে মঙ্গল সটকে পড়ে। সে ঘটনাটি স্থানীয় চেয়ারম্যানকে জানায়।

চেয়ারম্যান মোজাফ্ফর রহমান বিষয়টি জানার জন্য ফোনে মোস্তফার সাথে কথা বলে তার ইউনিয়ন পরিষদে চা খাওয়ার আমন্ত্রন জানান। কিন্ত চেয়ারম্যানের ফোন পেয়েই তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।
একই দিন অর্থাৎ মঙ্গলবার এই চক্র দলুয়া মৎস আড়ৎ এর পল্লব ফিসের মালিক কৃষ্ণ মন্ডলের নিকট থেকে পয়ত্রিশ হাজার টাকা চাঁদাবাজি করে। চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে এই অভিযোগ এনে কৃষ্ণকে ভয়ভীতি দেখায় চক্রটি।

এ ব্যাপারে মোস্তফার সঙ্গে মোবাইলে কথা বললে তিনি জানান, ঘটনা সত্য নয়। আমি সিটি কলেজে অনার্স পড়ি। তবে তার পিতার নাম বার বার জানতে চাইলেও বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তার বাড়ী বাকালে।  র‌্যাব সদস্য রতন জানান, তিনি কনস্টেবল। গোয়েন্দা বিভাগে সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে আছেন গত দু’বছর। মোস্তফা ও দীপের বিষয়ে তিনি বলেন, তারা আমাদের সাথে কাজ করতো। তবে তিনি অনৈতিক কর্মকান্ডের কথা অস্বীকার করেন। তবে এ সিন্ডিকেটের অপর সদস্য দীপকে সনাক্ত করা যায়নি।

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের এএসপি মোঃ মোতাহার হোসেন রাতে দৈনিক সাতনদীকে জানান, আমাদের কোন সদস্য অপরাধের সাথে জড়িয়ে পড়লে তদন্তকরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধু কোন দলের নয়, রাষ্ট্রের- জেলা প্রশাসক
পরবর্তী পোস্ট
মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদি

রিলেটেড পোস্ট

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting