দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩২
শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন
বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা
সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...
একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা
কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...
সাতক্ষীরায় মৌচাষী ও ব্যবসায়ীদের মিলন মেলা
সাতক্ষীরায় মন্ত্রীর স্বাক্ষর নকল করে সরকারী জমি লিজের...
কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা
পাটকেলঘাটায় রাস্তার ধারে পাওয়া গেছে মটরসাইকেল, জামাকাপড় ও...
শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদনসাতক্ষীরা জেলা

মেডিকেল কলেজের অনাকাঙ্খিত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের জবানবন্দী

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৫, ২০২১
জুলাই ৫, ২০২১ ০ কমেন্ট 607 ভিউস

পেশাগত দায়িত্ব পালনের জন্য শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়েছিল। সাথে ছিল আমার ক্যামেরা পার্সন মামুন রেজা। মুষলধারে বৃষ্টির মধ্যে আর টিভির দুপুরের সংবাদে লাইভ দিলাম। বাড়ি ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু বৃষ্টি থামে না। মেডিকেল কলেজ চত্ত¡রে পানি জমে গেছে। এমনই সময় এক কিশোরী শ্বাসকষ্ট নিয়ে ইজিবাইক থেকে নামলো। সাথে ছিলো তার মা ও বাবা। কিশোরীর দুই হাত ধরে তার মা-বাবা এগিয়ে যাচ্ছিল জরুরি বিভাগের দিকে। মামুন ভিডিও চিত্র ধারণ করতে থাকলো। আমিও এগিয়ে গেলাম জরুরি বিভাগের সামনে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই কিশোরীর কাছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলো। আমার সম্পাদনায় অনলাইন নিউজ পোর্টাল সংকল্প ডটকম পরিচালিত হয়। মামুন সংকল্প ডটকমে লাইভ সম্প্রচার শুরু করলো। আমাকে লাইভে সংযুক্ত হওয়ার ঘোষণা দিলে, আমি মাইক্রোফোন হাতে নিয়ে সম্প্রচার শুরু করলাম। উদ্দেশ্য ছিল মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। আর স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনাই সংক্রমিত হলে ওই কিশোরীর মত শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু বিধিবাম। জরুরি বিভাগের কর্তব্যরত দুই চিকিৎসক ও এক ইন্টার্নি চিকিৎসক আমার পেশাগত দায়িত্ব পালনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করলেন। লাইভ সম্প্রচারে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়লাম। হাজার হাজার দর্শক দেখল। কিছুটা ভগ্ন মনে হাসপাতাল ত্যাগ করলাম। প্রেসক্লাবের সভাপতি আমার সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ কয়েকজন সহকর্মী কে বিষয়টি জানালাম। ওই দিন প্রেসক্লাবে বসে মধ্যাহ্নভোজন সারলাম। সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য হাফিজুর রহমান মাসুম কে ঘটনাটি জানালাম। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডাক্তার কুদরত-ই-খুদা কে ফোন করে নালিশ জানালাম। তিনি অবশ্য এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন ও পরদিন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করলেন। প্রেসক্লাবের হলরুমে মধ্যাহ্নভোজন শেষে সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি বললেন, এ ঘটনায় প্রেসক্লাবের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া উচিত।
যাই হোক যাদেরকে ঘটনাটি জানিয়েছিলাম, তাদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি সাতনদী পত্রিকার সম্পাদক আমার বন্ধু হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান সহ অনেকেই তাদের ফেসবুক আইডিতে এ ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছে। সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (একাংশ) পক্ষ থেকে তিন চিকিৎসকের অশোভন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ওইদিন রাতে দেখলাম প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি তার ফেসবুক আইডি থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ বিষয়টি আর চাপা থাকলো না। শনিবার সকাল ১১ টায় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম জরুরী সভা আহ্বান করলেন। ওইদিন দুপুর বারোটার দিকে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা শুরু হলো। প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি এক দু’জনের নাম উল্লেখ করে তাদেরকে সঙ্গে নিয়ে আমাকে মেডিকেল কলেজে যেতে বললেন। কিন্তু আমি কাউকে রাজি করাতে পারলাম না। উভয় সংকটে পড়ে গেলাম। যাদেরকে মেডিকেলে নিয়ে যেতে বলেছে, তাদের যুক্তি মেডিকেল কলেজে যাব কেন? বিষয়টি সমাধানের জন্য প্রেসক্লাব অথবা অন্য কোথাও বসতে পারি। সভা চলমান অবস্থায় মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর কাজী আরিফ আহমেদ ফোন করলেন। তার সাথে মিটিং এর পরে কথা বলব বলেছিলাম। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিটিং শেষ হলো। সভাশেষে ডক্টর কাজী আরিফ আহমেদ সাহেবের সাথে কথা বললাম। তিনি বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দিলেন। কারো কাছে না শুনেই তার প্রস্তাবে রাজি হলাম। কারণ এই মহামারীর মধ্যে আমাদের চিকিৎসক সমাজ জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। আমার সাথে অশোভন আচরণের ইস্যু নিয়ে সহকর্মী সাংবাদিক বন্ধুরা আন্দোলনে জড়িয়ে পড়লে এই মহামারীর মধ্যে সাতক্ষীরার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। অসুস্থ মানুষের প্রতি চিকিৎসকদের সেবা কার্য ব্যাহত হবে। ডাক্তার কাজী আরিফকে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলার পরামর্শ দিলাম। একই সাথে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে তা স্থগিত করার জন্য জোর অনুরোধ করলাম। ডাক্তার কাজী আরিফের প্রস্তাবে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নিল। ওই দিন রাত ৯ টায় সার্কিট হাউসে বসে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ঘটনাটির নিষ্পত্তি হল।
পরিশেষে বলতে চাই, সৃষ্ট ঘটনাকে ঘিরে সাংবাদিকদের বিভাজন আবারো লক্ষ্য করলাম। আমি ও আমরা সংকীর্ণ গ্রুপিং থেকে আজও মুক্ত হতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সাতক্ষীরার সব পক্ষের সাংবাদিকদের নিয়ে বিষয়টির সমাধান হোক। কিন্তু তা হলোনা।
আমরা লক্ষ্য করছি, প্রেসক্লাবের নির্বাচনের শেষে বিজয়ী গ্রুপের সাথে পরাজিত গ্রুপের দূরত্ব সৃষ্টি হয়। বিজয়ী গ্রুপ প্রেসক্লাব পরিচালনা করে। আর পরাজিত গ্রুপ প্রেসক্লাবের কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে রাখেন। দীর্ঘদিনধরে আমরা এমনটাই লক্ষ্য করছি। প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে একগ্রুপ উপস্থিত থাকে, আরেক গ্রুপ থাকে অনুপস্থিত। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এটা পছন্দ করি না।
আসুন আমরা অতীতের ভেদাভেদ ভুলে পেশাদারিত্বের স্বার্থে সাংবাদিকরা এক প্লাটফর্মে অবস্থান করি। সাধারণ মানুষ সাংবাদিক সমাজের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু আমরা আমরা কি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি? সমাজের কাছে ও আমাদের দায়বদ্ধতা রয়েছে। নির্যাতিত-নিপীড়িত মানুষ আমাদের দিকে চেয়ে থাকে। কিন্তু আমরা সেই মানুষগুলোর চাওয়া-পাওয়া কতটুকু পূরণ করতে পারি?
লেখক: সম্পাদক, সংকল্প নিউজ; নিজস্ব প্রতিনিধি, আরটিভি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় নাপা ওষুধের তীব্র সংকট
পরবর্তী পোস্ট
মানববন্ধন থেকে গুরুতর অভিযোগ তোলা হল আ’লীগ নেতার বিরুদ্ধে

রিলেটেড পোস্ট

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় মৌচাষী ও ব্যবসায়ীদের মিলন মেলা

এপ্রিল ২৩, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

পাটকেলঘাটায় রাস্তার ধারে পাওয়া গেছে মটরসাইকেল, জামাকাপড় ও...

এপ্রিল ২২, ২০২৬

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting