দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মেঘালয়ে আমরা গরুর মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা দেব না: রাজ্য বিজেপির প্রধান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মেঘালয় রাজ্যের বিজেপি প্রধান আরনেস্ট মাওরি বলেছেন, রাজ্যে গরুর মাংস খাওয়ার ওপর তাঁর দল কোনো বিধিনিষেধ আরোপ করবে না। এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আগামী সোমবার মেঘালয়ের ৬০ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিজেপি তাদের অবস্থান পোক্ত করার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে গরুর মাংস খাওয়ার ইস্যুটি আলোচনার কেন্দ্রে আছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মাওরি বলেন, ‘মানুষের খাদ্যাভ্যাস কেমন হবে, তা রাজ্যের মাথা ঘামানোর বিষয়, কেন্দ্রের বিষয় নয়। আমাদের এখানে গরুর মাংস খাওয়ার রীতি আছে এবং দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিধিনিষেধ নেই। অন্য দলটি গরুর মাংস নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়ার ওপর কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না। এটি একটি সংস্কৃতি, জীবনযাপনের উপায়। আমরা এ ক্ষেত্রে হস্তক্ষেপ করব না।’

মেঘালয় রাজ্যটি খ্রিষ্টান–অধ্যুষিত। মাওরি বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নেওয়া জনমুখী পরিকল্পনা সম্পর্কে জানার পর এখন মেঘালয়ের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরাও বিজেপিকে সমর্থন দিচ্ছেন। মেঘালয়ে আমরা কখনোই ধর্মবিরোধী অবস্থান নিইনি। এখানকার জনগণ প্রতিবেশী রাজ্য আসামের মতো উন্নয়ন দেখতে চান।’

২০১৮ সালে মেঘালয়ে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি শুধু দুটি আসনে জয় পেয়েছিল। এবারের নির্বাচনে ৬০টি আসনের সব কটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। মাওরির আশা, এবারের নির্বাচনে তাঁর দল দুই অঙ্কের (ডাবল ডিজিট) আসনসংখ্যায় জয় পাবে। পরবর্তী রাজ্য সরকার গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে নিজেও গরুর মাংস খান বলে মন্তব্য করার পর বিরোধীদের তোপের মুখে পড়েন মাওরি। গতকাল বৃহস্পতিবার শিবসেনার মুখপত্র সামানার এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘যে এলাকায় বিজেপি সরকার নেই, সেখানে তারা গরুর ইস্যুটি তোলে এবং পরিস্থিতি উত্তপ্ত করে দেয়। বিজেপির এ হিন্দুত্ব কর্মসূচি শুধুই লোকদেখানো, গরুর প্রতি তারা যে প্রেম দেখায়, তা ভণ্ডামি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আদানিকে নিয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞার আরজি, খারিজ করলেন আদালত
পরবর্তী পোস্ট
মারতে এলেন প্রতিপক্ষের সমর্থক, চেপে ধরে শুইয়ে দিলেন গোলরক্ষক

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting