দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১২
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মামলার স্বাক্ষী হওয়ায় খুন জখমের উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাই

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০১৯
নভেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 483 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মামলার স্বাক্ষী হওয়াকে কেন্দ্র করে খুন জখমের উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা সদরের ঘরচালা গ্রামের আলাউদ্দীন গাজীর স্ত্রী শরিফা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা আদালতে একই এলাকার আব্দুল লতিফের পুত্র নাজমুল হোসেন লাল্টু, মৃত লিয়াকত আলীর পুত্র রবিউল ইসলাম ও রেজাউল ইসলামেরপুত্র নাজমুল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা আমার স্বামী আলাউদ্দীন সাক্ষা হওয়ায় প্রায়ই আমার স্বামীকে হুমকি দিত। আগামী ৭নভেম্বর১৯ তারিখে মামলার ধার্য্যদিন। তাছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজন চলছে। এর জের ধরে গত ০৪ নভেম্বর তারিখ আনুমানিক রাত ১০টার সময় ১লক্ষ ২০ হাজার টাকা (জামায়কে মটরসাইকেল কিনে দেওয়ার জন্য) নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঘরচালা শামসুরের মোড়ে যাওয়া মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা নাজমুল হোসেন লাল্টু, রবিউল ইসলাম ও নাজমুল হোসেন সংঘবদ্ধ হয়ে আমার স্বামী আলাউদ্দীনকে লোহার রড দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। এসময় জামাইয়ের মটরসাইকেল ক্রয়ের জন্য আমার স্বামীর পকেটে থাকা ১লক্ষ ২০ হাজার টাকা কেড়ে নিয়ে মৃত ভেবে তারা ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে ওই রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামীদের বিপক্ষে আমার স্বামী অবস্থান নেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে উক্ত ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে আদালতে দেওয়ানী ১৮৫/১৯ নং মামলা হয়েছে। উল্লেখিত নাজমুল হুদা লাল্টু এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ঘেরদখল, লুটপাট তার দৈনন্দিন কাজ। এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। রবিউল ইসলাম চিহ্নিত নারী লোভী এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া নাজমুল হোসেন শিবির ক্যাডার। ২০১৩ সালে তার বিরুদ্ধে প্রকাশ্যে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।
তিনি উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে জগদ্ধাত্রী পূজা শুরু
পরবর্তী পোস্ট
আশাশুনি থানা পুলিশের হাতে ৩ ঘের ব্যবসায়ী মারপিট ও হয়রানির শিকার, অতঃপর মুক্তি

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting