দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ভিসার মেয়াদ শেষ হলে অনুমতি নিয়ে ভারত থেকে ফেরা যাবে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২১
এপ্রিল ২৫, ২০২১ ০ কমেন্ট 319 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত।

এই সময়ের মধ্যে সীমান্ত দিয়ে কেউ ভারতে যেতে বা আসতে পারবে না। তবে ভারতে অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন।
করোনা মহামারিতে দীর্ঘদিন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে চিকিৎসা ও ব্যবসার জন্য ভারতে যেতে পারছেন বাংলাদেশি নাগরিকরা। সে কারণে ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস জানান, আগামী ১৪ দিন বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে শুধু যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তারা ভারতের কলকাতা মিশন থেকে বিশেষ অনুমতি নিয়ে ও নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখানোসাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।

সূত্র জানায়, রোববার আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার ভোর ৬টা থেকে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশি দেশে প্রবেশ করতে পারবেন না। যদিও এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এর বাইরে কিছু ব্যবসায়ী রয়েছেন। তবে আগামী ১৪ দিন কেউই দেশে ফিরতে পারবেন না।

সূত্র জানায়, ভারতের সঙ্গে বাংলাদেশের প্লেন চলাচল আগে থেকেই বন্ধ রয়েছে। লকডাউন চলাকালে শুধু পাঁচটি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু রয়েছে। এই ৫টি দেশ হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুর। লকডাউনে এসব দেশ থেকে প্রবাসীদের ফিরতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে আগামী ২৯ এপ্রিল থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে। সে সময় ভারতের সঙ্গে ফ্লাইট চালু হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ২২ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, লকডাউনে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে দেশে আসতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টিইন নিশ্চিত করবে। তবে রোববার বাংলাদেশ সরকারের নেওয়া ১৪ দিনের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্তের পর এখন থেকে আর সেটা কার্যকর হবে না। তবে ১৪ দিন পর সীমান্ত খুলে দিলে পুনরায় এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এদিকে লকডাউন চলাকালে প্রথম দফায় ১৪-২১ এপ্রিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীসময়ে ২২-২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বর্ধিত করার পরিপ্রেক্ষিতে, জরুরি ভিসা ছাড়া বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। এই সময়ে ভারত যেতে বাংলাদেশের নাগরিকদের জরুরি প্রয়োজনে ভিসা দেওয়ার কথা জানিয়েছিল ঢাকার ঢাকার ভারতীয় হাইকমিশন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, সোমবার থেকে দুই সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলবে।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ। গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিন মারা যাচ্ছে দুই হাজারের বেশি। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার স্থলসীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দিনের জন্য।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ, মা মেয়েকে কুপিয়ে জখম
পরবর্তী পোস্ট
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting