দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১১
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...
প্রতিবাদ বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

বড়শিতে মাছ শিকারে ব্যস্ত মণিরামপুরের শিশু কিশোররা

কর্তৃক SK Ferdous অক্টোবর ২৮, ২০২০
অক্টোবর ২৮, ২০২০ ০ কমেন্ট 380 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর) থেকে:

বড়শি দিয়ে মাছ ধরার ঐতিহ্য খুবই প্রাচীন। এতিহ্য ধরে রাখতে করোনা উপেক্ষা করে মণিরামপুরে শিশু কিশোররা বড়শিতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন।
বর্ষা মৌসুমের পর খাল বিল জলাশয়ে পানি কমার সাথে সাথে এই দৃশ্য চোখে পড়ে। তবে এ বছর করোনার কারনে বিকেলে খাল বিলে মাছ শিকারের সংখ্যা বেশি দেখা মিলছে। বিকেল হলেই মাছ ধরার এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন ফেলে আসা স্মৃতিকে ভীষনভাবে নাড়া দেয়। এই দৃশ্য সাধারণ মানুষের মনেও আনন্দের খোরাক যোগায় এমনটিই জানালেন স্থানীয় বয়োবৃদ্ধরা।

মণিরামপুর উপজেলা দেশের অন্যতম বৃহত্তম উপজেলা। ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার অন্তত: ৬ লক্ষ মানুষের বসবাস। মহামারি করোনা ভাইরাসের নীল ছোবলে সারা বিশ্বের মত অনেকটাই থমকে গেছে এ উপজেলায় বসবাসকারী প্রায় ৬ লক্ষ মানুষের জীবনযাত্রা।

বিশেষ করে স্কুল, কলেজ-মাদ্রাসায় অধ্যয়নরত শিশু কিশোররা প্রায় ৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বলাচলে ঘরবন্দি। এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও আনন্দ পেতে শিশু কিশোররা তার অভিভাবকের অনুমতি ক্রমেই দুপুর কিংবা পড়ন্ত বিকেলে বের হচ্ছে ঘরের বাইরে। এই সময়টিতে তারা বাড়ির অদুরে খাল বিলে ছিপ আর বড়শিতে মাছ শিকারে মেতে উঠছে।

উপজেলার লাউড়ী ও ধলিগাতী বিলের ধারে যেয়ে দেখা যায়, স্থানীয় শিশু কিশোররা ওই বিলের পানিতে বড়শিতে মাছ শিকারে মেতে উঠেছে। প্রতিটি বড়শিতে দেশি পুটি, টেংরা আবার কোন কোন সময়ে তেলাপিয়া মাছও হচ্ছে। তাই মাছ শিকার করতে আসা শিশুদের কথা বলার মত সময়টুকু নেই। ধলিগাতী গ্রামের ফয়সাল হোসেন স্থানীয় ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। বড়শিতে মাছ ধরে সে খুব আনন্দ পাচ্ছে।

তার মত মাছ শিকারে আসা ৪র্থ শ্রেণীর ছাত্র রিফাত হোসেন, রফিকুল ইসলাম, কিন্ডার স্কুলের কেজি শ্রেণীল ছাত্র আল আমিন, ২য় শ্রেণীর ছাত্র রহমত আলী, ৫ম শ্রেণীর ছাত্রী নুসরাত, আরাফাত হোসেন এবং ৭ম শ্রেণীর ছাত্র রিপন হোসেন বলেন, স্কুল বন্ধ থাকায় আমরা প্রায় প্রতিদিনই বিকেলে মাছ ধরতে আসি। এ বছর বিলের পানিতে প্রচুর মাছ তাই বড়শি পানিতে ফেললেই মাছ হচ্ছে, মাছ ধরা অবশ্যই একটি মজার ব্যাপার বলে শিশুরা জানায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম কমিটির শেয়ারিং মিটিং
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে সাদপুরে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে সখিপুর বিজয়ী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮

জুন ১৭, ২০২৬

খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...

জুন ১৭, ২০২৬

নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting