দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২০
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বৈকারী ইউপি চেয়ারম্যান অসলের বিরুদ্ধে আ’লীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২১
মার্চ ৩, ২০২১ ০ কমেন্ট 362 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের বিরুদ্ধে এক আ’লীগ নেতাকে অত্যাচার ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের মৃত জনাব আলী গাজীর ছেলে আ’লীগ নেতা মোঃ নুরুল আমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে আমি বৈকারী ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বিগত ২০১৩ সালে জামায়াতের উশৃঙ্খল নেতা কর্মীরা আমার বাড়িঘর ভাংচুর করে এবং অফিস পুড়িয়ে দেয়। পরবর্তীতে বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামন অসলে বাড়ি থেকে ডেকে নিয়ে আমাকে বাদি করে তার ইচ্ছামত বিভিন্ন ব্যক্তিদের আসামি করে সদর থানায় দু’টি নাশকতার মামলা করায়। কিন্তু অসলে নিজের ভোল পাল্টে আসামিদেরকে মামলা থেকে অব্যহতি দিতে উঠে পড়ে লেগেছে। একটি নাশকতাসহ মামুন হত্যা মামলার আসামি অকবর আলীর বাড়িতে ভুরিভোজ করার সময় চেয়ারম্যান অসলেকে আমার মেয়ে দেখে ফেলায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন জখমের হুমকি দেয়। এঘটনার পর থেকে নাশকতা মামলা আসামিদের দিয়ে আমার পরিবারের উপর অমানুবিক নির্যাতন শুরু করে চেয়ারম্যান আসাদুজ্জামন অসলে ও তার ক্যাডার বাহিনীর সদস্যরা।
আ’লীগ নেতা নুরুল আমিন অভিযোগ করে বলেন, অসলে জামায়াতের ক্যাডার বাহিনী দিয়ে আমার ঘের লুট করে দখল করিয়ে দেয় এবং আমার বাড়িঘর ভাংচুর করে। এমনকি স্থানীয় মৃগীডাঙ্গা বাজারে প্রকাশ্যে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় অসলের সহযোগি নাজমুল হোসেন মিঠু। চেয়ারম্যান অসলে মানবতাবিরোধী অপরাধী আব্দুল খালেক মন্ডলের মামলার স্বাক্ষী না হয়েও নিজেকে স্বাক্ষী হিসাবে প্রচার দিয়ে বিভিন্ন স্থান থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। চাকুরি দেয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। একসময় কিছুই না থাকা আসাদুজ্জামন অসলে এখন কোটি কোটি টাকা, শতাধিক বিঘা জমি ও বেশ কয়েকটি ঘেরের মালিক। বানিয়েছেন আলিশান বাড়ি, চড়েছন ৫০লক্ষ টাকার গাড়ি। আ’লীগকে ঢাল হিসাবে ব্যবহার করে চোরাকারবারির পাশাপাশি মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়ে জিরো থেকে হিরো হয়েছেন অসলে। সে ও তার ভাই আতাউর রহমান আতা এবং ছেলে ইনজামুল হক ইনজার সোনা চোরাচালানীর সাথে জড়িত। আতা সোনার একটি বড় চালান সহ বিজিবি’র হাতে আটক হয়। অসলের ছেলে ইনজার নেতৃত্বে বৈকারী এলাকায় একটি ক্যাডার বাহিনী গড়ে উঠেছে। তারাই অসলের বিভিন্ন অপকর্মের সহযোগি হিসাবে কাজ করে। সরেজমিনে তদন্ত করলে তার এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়টি বেরিয়ে আসবে।
তিনি চিহিৃত চোরকারবারি ও আ’লীগের ভাবমূর্তি নষ্ঠকারি আসাদুজ্জামান অসলেকে দল থেকে বহিষ্কার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর দৃষ্টি অকর্ষন করেন। একই সাথে অসলের দুর্নীতি ও অনিয়মের তদন্ত এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে তিনি স্বরাষ্ট্রম›ত্রী ও দুর্নীতি দমন কমিশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধর্ষণের দায়ে ইউপি চেয়ারম্যান বহিষ্কার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে ফুঁসে উঠেছে উপজেলাবাসী

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting