দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫০
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বৈকারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১১, ২০২১
নভেম্বর ১১, ২০২১ ০ কমেন্ট 342 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে নির্বাচন শুরুর পূর্বে নৌকায় ভোট না দিলে সাধারন ভোটারদের খুন জখমের হুমকি প্রদর্শনের প্রতিবাদ করায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর নগ্ন হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মুজিবর রহমানের পুত্র আহত মুস্তাফিজুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১১ নভেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের ১৩ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বৈকারি ইউনিয়নে নির্বাচন শুরু হওয়ার পূর্বে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে, তার সহযোগী মজনুর রহমান, ভাই আতাউর রহমান, মনিরুল ইসলাম, আব্দুস সামাদ, হাফিজুর রহমান, পিন্টু, আমিনুর রহমানসহ ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী সকাল ৭.৪০ মিনিটের দিকে বৈকারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খলিলনগর প্রাইমারী স্কুল কেন্দ্রের সামনে গিয়ে অস্ত্র হাতুড়ি, সেলাই রেঞ্জ, বাঁশ, লাঠিসোটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতে থাকে। একপর্যায়ে প্রকাশ্যে সাধারন ভোটারদের হুমকি প্রদর্শন করে বলতে থাকেন, নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসার প্রয়োজন নেই এবং ভোটারদের কেন্দ্রের সামনে থেকে ভাগিয়ে দিয়ে ত্রাস সৃষ্টি করতে থাকেন। এসময় একজন স্বেচ্ছাসেবীকে চড় থাপ্পড় মারতে থাকেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে। এতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের নেতাকর্মীসহ আমরা প্রতিবাদ করলে অছলেসহ তার বাহিনীর সদস্যরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমিসহ মোটরসাইকেল প্রতিকের কর্মী-সমর্থক গোলাম মোস্তফা, মেম্বর প্রার্থী মেহেদী হাসান দোলন, রাশিদুল ইসলাম মোহন, হাবিবুর রহমান, আসাদুল, আলমগীর, আব্দুল্যাসহ অনেক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গোলাম মোস্তফার হাত ভেঙে যায় এবং মাথা ফেটে যায়। এছাড়া মেহেদী হাসানও হাড় ভাঙ্গা জখমসহ গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনার পর অছলে এবং তার পুত্রসহ কয়েকজন নেতাকর্মী সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে তাদের উপর হামলার মিথ্যা অপপ্রচার দিতে থাকেন। অথচ অছলেসহ তার নেতাকর্মীরাই আমাদের মারপিট করে গুরুতর আহত করেছেন।

তিনি আরো বলেন, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা কামালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভোটের কয়েকদিন পূর্ব থেকেই বিভিন্ন চক্রান্ত চালিয়ে আসছিলেন নৌকা প্রতিকের প্রার্থীসহ তার কর্মী-সমর্থকরা। এরই জেরে ভোট শুরুর কিছুক্ষন পূর্ব থেকে কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে সাধারন ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করাসহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শনের পর তারা এ হামলা করেন। আমি এধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোট সাধারন মানুষের অধিকার। তাই তারা যাকে ইচ্ছে তাকেই ভোট দিবেন। কিন্তু নৌকার প্রার্থী অছলে আগে থেকেই সেই পরিবেশ নষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছিলেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় অছলেসহ উক্ত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নওয়াপাড়ায় জগদ্ধাত্রী পূজা শুরু আজ
পরবর্তী পোস্ট
বৈকারীতে প্রতিপক্ষের হামলায় আহত নৌকার প্রার্থী অসলেসহ আহতদের দেখতে হাসপাতালে এমপি রবি

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting