দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:১১
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...
শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও...
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা...
কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...
উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী...
শ্যামনগরে লিডারসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বেনাপোলে ৬ কোটির পণ্য আটক নেপথ্যে জেসি রুবেলের ‘সবুজ সংকেত’

কর্তৃক mirkhairul.news মার্চ ১৮, ২০২৬
মার্চ ১৮, ২০২৬ ০ কমেন্ট 88 ভিউস

বেনাপোল প্রতিনিধিঃ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে একের পর এক মিথ্যা ঘোষণায় আনা আমদানিকৃত পণ্য চালান আটকের ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষের রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার (জেসি) সাঈদ আহম্মেদ রুবেলের বিরুদ্ধে শুল্ক ফাঁকিবাজ চক্রকে সরাসরি সহায়তার অভিযোগ উঠেছে।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) রাতে বন্দরের ৩৭নং শেডে ১০০ প্যাকেজ ‘বেকিং পাউডার’ আমদানির ঘোষণা দিয়ে একটি চালান আনলোড করা হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেখানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও কেমিক্যাল পাওয়া যায়। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ এই জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা চালায়। পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট ‘মেসার্স হুদা ইন্টারন্যাশনাল’।

অনুসন্ধানে জানা যায়, এই শুল্ক ফাঁকির মূল কারিগর হিসেবে কাজ করছেন কাস্টমসের যুগ্ম কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল। নাম প্রকাশ না করার শর্তে একজন সিএন্ডএফ প্রতিনিধি জানান, বেনাপোলের চিহ্নিত শুল্ক ফাঁকিবাজ ছোট আঁচড়ার কামাল, যশোরের আজিম, পুটখালীর মাস্টার হাদী, সামাদ ও জাফরসহ একটি শক্তিশালী সিন্ডিকেটকে নিয়মিত আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন এই কর্মকর্তা। বিনিময়ে তিনি হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

তথ্য বলছে, গাজীপুর গ্রামের মাসুদ রানা (যিনি হুদা ইন্টারন্যাশনালের কর্মচারী ও অ্যাসেসমেন্ট শাখায় কর্মরত) এবং জেসি রুবেল আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’-এর সাথে এক-তৃতীয়াংশ (১/৩) লভ্যাংশের চুক্তিতে এই অবৈধ চালানটি ভারত থেকে আনেন। এই প্রক্রিয়ায় তাদের অন্যতম সহযোগী ছিলেন ৩৭নং শেড ইনচার্জ নূর আমিন।

এটিই প্রথম নয়; গত বছরের ২২ অক্টোবর (২০২৫) একই সিএন্ডএফ এজেন্ট (হুদা ইন্টারন্যাশনাল) ১৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ৮০ হাজার পিস জিলেট ব্লেড মিথ্যা ঘোষণায় এনেছিল। কাস্টমস আইন অনুযায়ী লাইসেন্স বাতিল ও জেল-জরিমানার বিধান থাকলেও জেসি রুবেলের অদৃশ্য সুপারিশ ও বিপুল অংকের ঘুষের বিনিময়ে প্রতিষ্ঠানটি সে যাত্রায় বেঁচে যায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, জেসি রুবেলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের সঠিক তদন্ত করলে সরকারি ক্ষমতা অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। তারা ৬ কোটি টাকার এই চালান আটকের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিতর্কিত এই কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় শিশুদের নিয়ে বন্ধুসভার ‘মেহেদি উৎসব’ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যৎ হুমকি: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting