দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৪০
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বিয়েতে মুসলিম প্রেমিকের পরিচয় গোপন হিন্দু প্রেমিকার, অতঃপর…

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 337 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কান্নাউজের গুরাশাইগঞ্জের বাসিন্দা প্রিয়া বর্মা (২৯)। তৌফিক (৩২) নামে এক মুসলিম তরুণের সঙ্গে দুই বছর ধরে প্রেমের পর গত ১০ই ডিসেম্বর তাকে বিয়ে করেন তিনি। হিন্দু রীতিতে বিয়ে হয় তাদের। অনুষ্ঠানে প্রিয়ার বাবা-মাও উপস্থিত ছিলেন। কিন্তু এর মাঝেই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা। উত্তর প্রদেশের বিতর্কিত ধর্মান্তরবিরোধী আইনে তৌফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এখন জেলে। প্রিয়া বাড়িতে।
বাড়ি থেকে তাকে আবার অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা চলছে।

উত্তর প্রদেশের একটি স্কুলের শিক্ষিকা প্রিয়া। তিনি ও তৌফিক দু’জনেই সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন। তিনি জানতেন যে, মুসলিম ছেলের সঙ্গে বিয়ে মেনে নেবেন না তার বাবা-মা। এজন্য তাদের কাছে রাহুল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তৌফিককে।

কিন্তু বিয়ের দুই দিন পরই তৌফিকের সত্যিকার পরিচয় জেনে যায় প্রিয়ার বাবা-মা। কিন্তু সবাই সত্যটা জেনে গেলে পরিস্থিতি খুব দ্রুত ভিন্নদিকে মোড় নেয়।

বিয়ের পর প্রিয়া ও তৌফিকের বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তার ভাই। গুরাশাইগঞ্জের স্থানীয় বাসিন্দারা সে ছবি দেখে তাৎক্ষণিকভাবে প্রিয়ার বাবা সার্ভেশ শুলকার সঙ্গে যোগাযোগ করেন। তৌফিকের পরিচয় ফাঁস করে দেন। দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। পুরো ঘটনাটিকে ‘লাভ জিহাদ’ হিসেবে আখ্যা দেন।

প্রিয়া বারবার দাবি করেছেন, তৌফিক তার সাথে প্রতারণা করেননি। তিনি আগ থেকেই তার সত্যিকারের পরিচয় জানতেন। তিনি আরও বলেন, তৌফিক কখনোই তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করেনি। উল্টো, নিজেই ধর্ম পাল্টে হিন্দু ধর্ম গ্রহণে প্রস্তুত ছিলেন।

হিন্দু ধর্মের নিয়মানুসারে, বিয়ের পরদিনই বাবা-মায়ের বাড়ি ফেরত যেতে হয় মেয়েদের। তৌফিককে যখন গ্রেপ্তার করা হয় তখন প্রিয়া ছিলেন নিজের মায়ের বাড়ি। তাকে জোর করে সেখানে বেশিদিন রাখা হয়েছিল।

এর মাঝেই তৌফিককে ধর্মান্তরবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা পরিচয় দেয়া, প্রতারণার উদ্দেশ্যে বিয়ে করা, ধর্মীয় অনুভূতি আহত করার উদ্দেশ্যে বিদ্বেষপরায়ণ কাজে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়। অন্যদিকে, ধারা ৬ অনুসারে, অবৈধভাবে ধর্মান্তরের উদ্দেশ্যে করা কোনো বিয়ে বাতিল হয়ে যাবে।

এখানে উল্লেখ্য, যে অভিযোগের ওপর দায়ের করে তৌফিকের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে, তাতে ধর্মান্তরের ব্যাপারে কিছু লেখা নেই।

এদিকে, ঘটনাটি নিয়ে জানতে চাইলে পুলিশ জানায়, তৌফিকের মুসলিম পরিচয় জানতো না প্রিয়া। কিন্তু তিনি নিজেই তৌফিকের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। তবে প্রিয়ার দাবি, বাবা-মায়ের চাপের মুখে এমনটা করেছেন তিনি। এখন তিনি তৌফিকের সঙ্গে ফিরে যেতে চান। বাবা-মায়ের কাছ থেকে লুকিয়ে দ্য প্রিন্টের প্রতিবেদককে তিনি জানান, আমি কিভাবে তার কাছে ফিরে যেতে পারি?

কিন্তু প্রিয়ার বাবা শুকলা তার অবস্থান থেকে নড়তে নারাজ। তিনি বলেন, আমাদের জন্য এ বিয়ে কখনো হয়নি। তিনি এখন প্রিয়াকে হিন্দু কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে চান। বলেন, আমরা তার জন্য উপযুক্ত ছেলে খুঁজছি।

এদিকে, সাধারণত এ ধরণের মামলায় ভুক্তভোগীকে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য দিতে হয়। ওই বক্তব্যই আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়। এই বক্তব্য দেয়ার সময় পুলিশ উপস্থিত থাকতে পারে না বলে এর আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু প্রিয়ার কাছ থেকে এমন কোনো বক্তব্য নেয়া হয়নি। পুলিশ তাদের কাছে প্রিয়ার দেয়া বক্তব্যই ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া বক্তব্য হিসেবে ব্যবহারের জন্য প্রিয়ার কাছ থেকে লিখিত অনুমোদন নিয়ে নিয়েছে। প্রিয়ার দাবি, বাবা-মায়ের চাপের মুখে এমনটা করতে বাধ্য হয়েছেন তিনি।
(দ্য প্রিন্ট থেকে অনূদিত)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা
পরবর্তী পোস্ট
ট্রাকের ধাক্কায় রাস্তায় চুরমার তরুণ অভিনেত্রীর স্বপ্ন

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting