দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪২
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মনির সভাপতি, লিটন সম্পাদক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মিলন সরকার

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১০, ২০২৩
অক্টোবর ১০, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ উপজেলা ও জেলার গুন্ডি পেরিয়ে এবার খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন খুলনার পাইকগাছা উপজেলাধীন তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার। তিনি তার একান্ত নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এবার উপজেলা ও জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ৫ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচন, জেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ২১ সেপ্টেম্বর জেলা পর্যায়ে এবং ৩ অক্টোবর বিভাগীয় বাছাই কমিটি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ায় পাইকগাছা উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো এবং সেই সাথে জাতীয় পর্যায়ে সফলতার জন্য দোয়া কামনা করা হয়। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মিলন সরকার বলেন, এ সাফল্য আমার একার না। এ সাফল্য আমার পরিবারের। এ সফলতা আমার সকল শিক্ষাগুরুর, এ সফলতা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিদ্যালয়ের সকলের প্রতি, পাইকগাছা প্রাথমিক শিক্ষা পরিবার ও উপজেলার নিয়োগ কমিটির প্রতি এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পরিবার ও পরীক্ষা যাচাই-বাছাই কমিটি সহ শুভাকাঙক্ষীদের প্রতি। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম সহ বিদ্যালয় কমিটির সদস্যদের। যাদের অনুপ্রেরণায় তার এই অর্জন আগামীতে সকলের সহযোগীতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট আধুনিক জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন। উল্লেখ্য, মিলন সরকার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামের দরিদ্র ঘরে ১৯৮৩ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা বিনয় কৃষ্ণ সরকার একজন কৃষক ও মাতা কবিতা রানি সরকার গৃহিণী। দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও পিতা জনখেটে মিলন সহ আর দুই ভাইবোনকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি সরকার সকল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ পেয়ে ১৯৯৯ সালে দারুণমল্লিক ডি.এইচ.কে. মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০০১ সালে বটিয়াঘাটা কলেজ থেকে এইচএসসি, ২০০৭ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), এবং ২০১০ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনারে প্রশিক্ষণ নেন। তিনি আরও বলেন, এ অর্জন আমি সকল শিক্ষকদের মধ্যে উৎসর্গ করলাম এবং নিষ্ঠা ও সততার সাথে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করব বলে এ প্রতিনিধিকে জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমরা সহিংসতা পরিহার করে অহিংসতার সাথে বসবাস করতে চায়: ডা: আ.ফ.ম রুহুল হক এমপি
পরবর্তী পোস্ট
রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে ওসির মতবিনিময়

রিলেটেড পোস্ট

পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় সুর তরঙ্গ সংগীত নিকেতন-এ জাতীয় কবি কাজী...

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আগস্ট ২৯, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদের বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদ-র ৩ লাখ টাকা বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting